বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » অটোরিকশা চালককে পেটানোর অভিযোগ
অটোরিকশা চালককে পেটানোর অভিযোগ

গাজীপুর প্রতিনিধি :: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক সিএনজি অটোরিকশার চালককে পিটিয়ে আহত করেছেন ৷ এসময় অন্য একটি অটোরিকশার গ্লাস ভাঙচুর করেন তিনি ৷
৭ অক্টোবর বুধবার বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাসত্মায় শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে৷
আহত চালকের নাম রায়হান (২১)৷ তিনি শ্রীপুরের টেংরা এলাকার আমিন উদ্দিনের ছেলে৷ তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েভর্তি করা হয়েছে৷
প্রত্যক্ষদর্শী সিএনজি চালকেরা অভিযোগ করে প্রতিবেদককে বলেন, শ্রীপুর-মাওনা সড়কের সিএনজি চালক রায়হান (২১) ঘটনার সময় ডেলিভারি রোগী নিয়ে মহাসড়ক অতিক্রম করে ওপাশে যাচ্ছিলেন৷ এসময় ওসি তার অটোরিকশা (গাজীপুর-থ-১১-৬৬৬৭) আটকিয়ে নামিয়ে এলোপাথাড়ি লাঠিপেটা করেন৷
আহত চালকের বাবা আমিন উদ্দিন প্রতিবেদককে জানান, এলোপাথাড়ি পেটানোয় তার ছেলের হাত-পা ফুলে গেছে৷ তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সো ভর্তি করা হয়েছে৷
এছাড়া মহাসড়কের পাশে শ্রীপুর-মাওনা চৌরাসত্মা মোড়ে যাত্রী ওঠানোর সময় আব্দুস সামাদ নামে আরেকজনের অটোরিকশা (গাজীপুর-থ-১১-৫১১৪) ভাঙচুর করেন৷
এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম বলেন, সড়কে সিএনজি ওঠানো হলে ভাঙচুরের নির্দেশ রয়েছে৷
কিন্তু, মহাসড়ক পারাপার ও মহাসড়ক ঘেঁষে যাত্রী ওঠানোর কারণে অটোরিকশা ভাঙচুর ও অন্যসব ব্যাপারে তিনি কিছু বলেননি৷
স্থানীয় পরিবহন শ্রমিকদের অভিযোগ করে বলেন, মহাসড়কে অটোরিকশা চলাচল করলে সেগুলো আটক করে উত্কোচের বিনিমিয়ে ছেড়ে দেন ওসি৷ এ কারণে অনেকেই অটোরিকশা নিয়ে মহাসড়কে ওঠার সাহস পায়৷
আপলোড : ৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ২.৫৩ মিঃ





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা