বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সড়ক অবরোধ পালিত
খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সড়ক অবরোধ পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে ইউপিডিএফ’র ৩ কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার করে দৃস্টান্তমুলক শাস্তির দাবীতে সকাল-সন্ধ্যার সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
বৃহস্পতিবার ৩১ অক্টোবর সকাল থেকে দীঘিনালা, পানছড়ি, রামগড়সহ জেলার বিভিন্ন এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে আগুন দেয় পিকেটাররা। এছাড়া সড়কে গাছ কেটে রাস্তা অবরোধ করে অবরোধকারীরা।
তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বুধবার জেলার পানছড়ি উপজেলায় হত্যাকান্ডের প্রতিবাদে সংগঠনটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ঘাষোনা করে। বৃহস্পতিবার সকাল থেকে অবরোধ পালন শুরু হয়।
অবরোধ চলাকালে খাগড়াছড়ি থেকে দুরপাল্লার কোন যানবাহন ছেড়ে যেতে দেখা যায়নি। তবে জেলা সদরে স্বল্প পরিসরে ব্যাটারী চালিত টমটম চলাচল যানবাহন চলাচল করতে দেখা গেছে।
সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়য়ন্ত্রনে প্রতিটি গুরুত্বপূর্ণপয়েন্টে অতিরিক্ত পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনী কাজ করেছে। এছাড়া গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।
উল্লেখ, গত বুধবার খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে ৩ ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে। পানছড়ি উপজেলাধীন লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত হন ৩ ইউপিডিএফ কর্মী।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১