শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সামাজিক সংগঠন ‘ইগনাইট মিরসরাই’র আত্মপ্রকাশ
প্রথম পাতা » চট্টগ্রাম » সামাজিক সংগঠন ‘ইগনাইট মিরসরাই’র আত্মপ্রকাশ
শুক্রবার ● ১ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সামাজিক সংগঠন ‘ইগনাইট মিরসরাই’র আত্মপ্রকাশ

--- মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা ‘ইগনাইট মিরসরাই’। ২১ সদস্যের কমিটি গঠন ও প্রকাশের মাধ্যমে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে এই সংগঠন। সংগঠনটি নবগঠিত প্রথম কমিটির সভাপতি হিসেবে আগামি এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান জাবেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মহিউদ্দিন ভূঁইয়া।

এছাড়া এ কমিটি’র সদস্যরা হলেন, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, মোঃ সাজ্জাদ হোসেন, শহীদ উল্লাহ , যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ নিজাম অনিক, আরশেদ আহমেদ, মোহাম্মদ সোহেল, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান আলভী, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার নুর নবী সুমন, সাংগঠনিক সম্পাদক, মোঃ শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক, সাইফ উদ্দিন সোহাগ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আকবর হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, জাহেদুল ইসলাম শাওন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাবেদ ভুঁইয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইদুল ওয়াহিদ চয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মেহেরিন সোলতানা চৌধুরী এবং নির্বাহী সদস্য হিসেবে আরিফুর রহমান কায়েদ, মোঃ নাঈম উদ্দিন হৃদয়, রাব্বিত হাসান মেহেদী।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ মেহেদী হাসান জাবেদ বলেন, মিরসরাই একটি অপার সম্ভাবনাময় উপজেলা এখানে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্র রয়েছে। যুগের চাহিদা অনুযায়ী মিরসরাইতে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠি তৈরী করা গেলে একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে উঠবে। আমরা গতানুগতিকের বাইরে গিয়ে ভীন্নধর্মী কাজ করার প্রত্যয়ে ‘ইগনাইট মিরসরাই’র যাত্রা শুরু করেছি। আমাদের সংগঠন প্রিয় মিরসরাইয়ের জন্য ধারাবাহিক জনবান্ধব, মানবিক, সামাজিক কাজে সম্পৃক্ত থাকবে।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন বলেন, সাগর আর পাহাড়ের সম্মিলনে মিরসরাই বাংলাদেশের অপরাপর উপজেলাগুলোর মধ্যে ভীন্ন। এই ভীন্ন পরিবেশে এক ঝাঁক মেধাবী, দক্ষ ও প্রতিশ্রুতিশীল তরুণের সমন্বয়ে আমাদের পথচলা। আমরা সামাজিক সংগঠনের প্রকৃতরূপ হিসেবে নিজেদের তুলে ধরে মিরসরাইবাসীর জন্য কাজ করে যাবো। আমাদের এই কার্যক্রমে সকলের সম্পৃক্ততা ও সহযোগিতা প্রত্যাশা থাকবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)