শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপির বিক্ষোভ
প্রথম পাতা » চট্টগ্রাম » তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপির বিক্ষোভ
শনিবার ● ২ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপির বিক্ষোভ

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত ঘড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও জুলাই হত্যাকান্ড এবং শেখ হাসিনার বিচারের দাবীতে চট্টগ্রামের মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার ১ নভেম্বর বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে মিরসরাই পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।

মিরসরাই পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামশেদ আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও মিরসরাই কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, খায়ের উল্ল্যাহ, ইকবাল হোসেন, শেখ আহম্মদ, বিএনপি নেতা রফিকুল ইসলাম, হারুন উর রশিদ, আকবর বাদশা, শাহ আলম, মিরসরাই পৌরসভা যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ, বিএনপি নেতা নজরুল ইসলাম, মোশারফ হোসেন, শফিউল আলম লাতু, ফখরুল ইসলাম, রাজীব কুমার সিংহ, এএইচএম শাহরিয়ার, জেবল হক কেরানী, আবু তাহের, নিজাম উদ্দিন বেন্টু, ইমরান হোসেন ইরান, মহিলা দল নেত্রী মৌসুমী, আবেদা সুলতানা প্রমুখ।

বর্ণিল আয়োজনে মিরসরাইয়ে জাতীয় যুব দিবস পালিত

মিরসরাই :: চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদের সম্মিলনে নানা আয়োজন উদযাপন করা হয় জাতীয় যুব দিবস। এবারকার যুব প্রতিপাদ্য ছিল “দক্ষ যুব গড়বে দেশ- বৈষম্যহীন বাংলাদেশ”। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে ত্রিশটি যুব সংগঠনের প্রায় চারশত যুব সংগঠক, উদ্যোক্তা ও আত্মকর্মী অংশ নেন। শুক্রবার (১ নভেম্বর) উপজেলা চত্ত্বরে দিনের শুরুতে যুব সমাবেশ পরবর্তী যুব র্যালি অনুষ্ঠিত হয়। এরপর যুব দিবসের কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু নিধনে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন বিডি ক্লিন মিরসরাই টিম। দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন ও তরঙ্গ-২৪’র নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাছলিমা আক্তার প্রমির যৌথ সঞ্চালনায় যুব দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণ পর্বের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলোয়াত, পবিত্র গীতা থেকে পাঠ, বৈষম্য বিরোধী ছাত্র- জনতার অন্দোলনে নিহতদের স্মরণে ও যুব আইকন শান্তিনীড় সভাপতি মরহুম ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নির্দেশিত যুব শপথ পাঠ করেন সমবেত যুব সংগঠকরা।

শপথ পাঠ করান তরুণ যুব সংগঠক তরঙ্গের সভাপতি ইমরান খান। এরপর সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শাহ আলম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায় ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে এম সাঈদ মাহমুদ।

অতিথিদের বক্তব্য শেষে পুরস্কার বিতরণ পর্বে এ বছর সফল আত্মকর্মী পুরস্কার গ্রহণ করেন এগ্রো ক্যাটাগরিতে মো. আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী ক্যাটাগরিতে রসূল আহমেদ, আইসিটি ক্যাটাগরিতে শাহাদাত হোসেন, পোল্ট্রি ক্যাটাগরিতে মাসুদুর রহমান শিশির, শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরস্কার গ্রহণ করেন হারবাল এন্ড ভেষজ ক্যাটাগরিতে নাহিদা আক্তার লিলি, হস্তশিল্প ক্যাটাগরিতে ফেরদৌস আরা মুন্নি, হোমমেড ফুড ক্যাটাগরিতে পিয়াংকা আক্তার সাথী, শ্রেষ্ঠ যুব সংগঠন পুরস্কার গ্রহণ করেন মানবিক সহায়তা ক্যাটাগরিতে হিতকরী যুব সংঘ ও শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার গ্রহণ করেন শিক্ষা সহায়তা ক্যাটাগরিতে অদম্য যুব সংঘের সভাপতি নিয়াজ মোহাম্মদ সাজেদ ও সামাজিক কর্মকাণ্ড ক্যাটাগরিতে আদর্শ বন্ধু ফোরাম যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ।

পুরস্কার বিতরণ শেষে বিভিন্ন ক্ষুদ্র প্রকল্পে ৬ জন উদ্যোক্তাকে যুব ঋণের চেক ও সেলাই- কাটিং, বসতবাড়ীতে সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণকারী ৬০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদ বিতরণ করা হয়।

সবশেষে মিরসরাইয়ে ২০২৪ এর স্মরণকালের ভয়াবহ বন্যায় উপজেলা প্রশাসনকে সহায়তাকারী প্রায় ৪০ সংগঠনের মাঝে প্রশংসিত সনদ ও যুব সংগঠনের প্রতিনিধিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আগত সবার নজর কাড়ে বন্যায় যুব সংগঠনের কার্যক্রম নিয়ে প্রদর্শিত ফটো গ্যালারি। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন যুব সংগঠনের বন্যায় সহায়তা কার্যক্রম দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।

জাতীয় যুব দিবস উদযাপনের এ বর্ণিল অনুষ্ঠানে অংশগ্রহনকারী সংগঠনগুলো হলেন তরঙ্গ-২৪, বিজলী ক্লাব, উদয়ন ক্লাব, অদম্য যুব সংঘ, মিরসরাই উপজেলা প্রতিবন্ধী সংগঠন, অনির্বাণ যুব সংঘ, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই, রক্তিম পরিবার, ইউসাম, অন্তরঙ্গ, হিতকরী যুব সংঘ, অভিনন্দন ক্লাব, নওজোয়ান, অপকা, উত্তরণ, মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থা, এফসি সিক্সটিন ইউনিয়ন ব্লাড ব্যাংক, উদ্দীপন ক্লাব, সমাজবন্ধু যুব সংঘ, বিনির্মাণ ছাত্র সংগঠন, বিডি ক্লিন মিরসরাই টিম, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ, সাফ, ফেনাপুনী উন্নয়ন সংঘ, বারইয়ারহাট ব্লাড ব্যাংক, প্রজন্ম মিরসরাই, আদর্শ বন্ধু ফোরাম যুব সংঘ, নব উদয় সংঘ, মিরসরাইয়ান, চাইল্ড কেয়ার বাংলাদেশ, শতাব্দী ক্লাব, শান্তিনীড় ও দুর্বার প্রগতি সংগঠন ।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল
লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)