শুক্রবার ● ১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালন
আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালন
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে পহেলা নভেম্বর শুক্রবার সকালে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে দিবসের তাৎপর্য তুলে ধরেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, ওসি সাহাবুদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার বক্তব্য রাখেন।
আলোচনা শেষে ১০ যুবকের মাঝে ৫ লাখ টাকার যুব ঋনের চেক ৩০ প্রশিক্ষনার্থীকে সনদ ও ৬ শত টাকা করে প্রশিক্ষন ভাতা এবং শহীদদের স্মরনে ২৪ টি ঔষধি গাছের চারা রোপণ করা হয়।





আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী