শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
সোমবার ● ৩০ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরশাদুল আহমেদ। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান সহ ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ সাংবাদিকদের কাছে উপজেলার সার্বিক বিষয়ে তথ্য প্রদান করার জন্য আহবান জানান। এসময় সাংবাদিকগণ এ উপজেলায় যানজট, চাঁদাবাজি, অনলাইন জুয়া, ইভটিজং, কিশোরগ্যাং, রাস্তার উপর হাট বাজার ও অবৈধ স্থাপনা, নদী দখল দূষণ, অবৈধ বালু উত্তোলন বিক্রি সহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, যে কোন কাজ বাস্তবায়ন করতে হলে গণমাধ্যম কর্মীদের সহযোগিতার কোন বিকল্প নেই। যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। ঈশ্বরগঞ্জ উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি ঈশ্বরগঞ্জ উপজেলায় ভালো কিছু করতে চাই। এ উপজেলাকে মাদক, চাঁদাবাজি, যানজট নিরসন সহ বিভাগীয় দপ্তরিক কাজের মাধ্যমে সেবা গ্রহীতাদের সেবা সততা ও নিষ্ঠার সাথে শতভাগ নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর। সরকারী কর্মকর্তা কর্মচারীদের যথাসময়ে অফিসে আগমন প্রস্থান ও যথাযত সেবা দান প্রদান করার জন্য তাঁর প্রচেষ্টা অব্যহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আমি এ উপজেলায় যতদিন আছি আপনারা আমাকে সহযোগিতা করবেন। কোন অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না। অন্যায়ের প্রতি জিরো ট্রলারেন্স থাকবে।

তিনি এর পূর্বে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। বিসিএসের ৩৪ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন

ঈশ্বরগঞ্জ :: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাদিয়া তাসনিম মুনমুন এর সভাপতিত্বে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, তরুণরাই দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির সহযোগিতা খেলাধূলা ও স্বাস্থ্য সেবার প্রদানের মাধ্যমে তাদেরকে আদর্শ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরা অগ্রণী ভূমিকা রেখেছে। দেশের জন্য যারা শহিদ হয়েছেন তাঁদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তরুণরা যাতে বিপথগামী না হয় সে জন্যে তাঁদের শিক্ষা চিকিৎসার পাশাপাশি যাতে তরুণরা মাদক মুক্ত জীবন গড়তে পারে সে বিষয়ে আমাদের সকলের ভূমিকা রাখতে হবে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সঞ্চালনায় এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনজুরুল হক হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, উপজেলা সুশাসনের জন্য নাগরিগ সুজনের সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে নব যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, ঈশ্বরগঞ্জ হাসাপাতালে দালাল চক্রের কাছে রোগীরা জিম্মি। আমার কাছে এধরনের ভিডিও ফুটেজ রয়েছে। আজ থেকে ঈশ্বরগঞ্জ হাসপাতাল দালাল মুক্ত হিসেবে চলবে। আজকের পর যদি হাসপাতালে দালালের উপস্থিত লক্ষ করা যায়। তাহলে ওই দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।





ময়মনসিংহ এর আরও খবর

সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস
দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ
ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের  পর টাকা ফেরত ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত
একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

আর্কাইভ