শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় উৎসাহ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় উৎসাহ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় উৎসাহ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

--- কুষ্টিয়া প্রতিনিধি :: কুষ্টিয়ায় ‘উৎসাহ সংগঠনের’ আয়োজনে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘মানবতার কল্যানে ও দূর্যোগে অসহায়ত্ব দুর হোক শ্লোগান’ ও আসুন প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করি প্রতিপাদ্যকে সামনে রেখে ‘উৎসাহ সংগঠন’ কুষ্টিয়ার এই সামাজিক সংগঠন অসহায় ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। প্রকৃতিতে এক ভিন্ন রূপ নিয়ে শীতের দাপট ক্রমেই বাড়ছে। এখন দেশজুড়ে শীত। কুষ্টিয়ায় বইছে শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের মানুষ। বিশেষ করে শহরের চৌড়হাস এলাকার গরীব দুখী সহ রাস্তার পাশে পড়ে থাকা অসহায় যাদের দুবেলা জোটে না একটু ভাত আর তাদের নেই শরীর ঢাকার মতো কাপড়। অসহায় ছিন্নমূল দরিদ্র মানুষের ভোগান্তির শেষ নেই। শহরের এসব দরিদ্র মানুষদের একটু উষ্ণ রাখতে কুষ্টিয়ার সামাজিক সংগঠন ‘উৎসাহ সংগঠন’ এর উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গত বুধবার বিকেল ৪টার সময় কুষ্টিয়া চৌড়হাস মুকুল সংঘ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুজন বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘উৎসাহ সংগঠনের’ প্রধান উপদেষ্টা, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কুষ্টিয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: কামাল উদ্দিন। অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও উক্ত সংগঠনের উপদেষ্টা মো: শামীম আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া চৌড়হাস মুকুল সংঘ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও কুষ্টিয়া চৌড়হাস মুকুল সংঘ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খানম। কম্বল বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেদী হাসান জুয়েল, মোহাম্মদ কামরুজ্জামান রিপন, রাসেল, ইমরান, আকাশ, আনোয়ার ইসলাম আনু ওয়াদুদ সহ উক্ত সংগঠনের সকল সদস্যবৃন্দ।
এসময় প্রধান অতিথি কামাল উদ্দিন বলেন, যার যার অবস্থান হতে সমাজের বিত্তবান সচেতন দেশবাসী গণমানুষের জীবনমান উন্নয়নে কাজ করলে বাংলাদেশ নিঃসন্দেহে নিজস্ব জনসম্পদ দিয়ে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হবে। বিগত সময়ে দেখেছি সব সময় এই সংগঠনের এক ঝাঁক যুবক সাধারণ মানুষদের পাশে দাঁড়ায়। এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। অসহায় মানুষের শীত নিবারণে শীতবস্ত্র বিতরণ এটাই মানবিকতা। তিনি আরো বলেন, এই সংগঠনটি অতি অল্প সময়ে যাত্রা শুরু করেছে ইতিমধ্যে সংগঠনটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে আপনারা দোয়া করবেন সংগঠনটি যেন আগামীতে আপনাদের পাশে দাড়িয়ে আরো সহযোগীতা করতে পারে। ‘উৎসাহ সংগঠনের’ সভাপতি বলেন, ২০২৪ সালে প্রতিষ্ঠিত, অতি স্বল্প সময়ে প্রতিষ্ঠিত আমাদের সংগঠনটি এভাবেই যেন অসহায় মানুষের পাশে দাড়িয়ে কাজ করে যেতে পারি। এটি একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন সব সময় সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করবে। তিনি আরো বলেন, আমরা শুধু কম্বল বিতরণই না। আগামী দিনেও মানবিকতার স্পর্শ দিয়ে অসহায় ও হতদরিদ্র মানুষদের পাশে থেকে সব সময় আমাদের সংগঠন কাজ করে যাবে। এ সময় শতাধিক এর উর্দ্ধে অসহায় ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)