শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবির নতুন ভিসি ড. আতিয়ার রহমান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবির নতুন ভিসি ড. আতিয়ার রহমান
বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবির নতুন ভিসি ড. আতিয়ার রহমান

--- নির্মল বড়ুয়া মিলন :: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক মো. আতিয়ার রহমান।
বৃহস্পতিবার ৯ জানুয়ারী-২০২৫ ইংরেজি তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্মারক নাম্বার-৩৭. ০০. ০০০০. ০৭৬. ১১. ০০৩. ২২. ০৩ এর এই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব এ.এস.এম কাসেম।
নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্য মো. আতিয়ার রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ও বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিনের দায়িত্বে আছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০ (১) ধারা অনুসারে মো. আতিয়ার রহমান, ডিন ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স এবং প্রফেসর ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর পদে তার যোগদানের তারিখ থেকে নিয়োগ করা হলো।
প্রজ্ঞাপনে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হলো- উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তাঁর অবসরের অব্যবহিতপূর্ব পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষনিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান করে ‘জোর করে’ পদত্যাগ করানোর হিড়িক দেখা যায়। রাবিপ্রবিতেও শিক্ষার্থী ও শিক্ষকদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ দুই কর্মকর্তা ভিসি ড. সেলিনা আখতার ও প্রো-ভিসি ড. কাঞ্চন চাকমাকে পদত্যাগ করান। তৎকালীন ভিসি সেলিনা আখতারের আপত্তির মুখে ভাষাগত কারণে প্রো-ভিসি কাঞ্চন চাকমাকে দুইবার পদত্যাগ করান শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর থেকে কার্যত অভিভাবক শূন্য পাহাড়ের এই বিশ্ববিদ্যালয়টি। আর্থিক, প্রশাসনিক, অ্যাকাডেমিক ও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে রাবিপ্রবির বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষককে অতিরিক্ত দায়িত্ব দিয়েই চলে রাবিপ্রবি।
গত ৬ জানুয়ারি ভিসি নিয়োগের দাবিতে রাঙামাটি শহরের বনরূপায় প্রায় দুই ঘণ্টা প্রধান সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়ে তারা। পরদিন ৭ জানুয়ারি ভিসি নিয়োগে বিভিন্ন দাবিনামা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি জমা দেন রাবিপ্রবির শিক্ষার্থীদের আরেকটি অংশ (পাহাড়ি শিক্ষার্থীরা)।
৬ জানুয়ারি দেওয়া আলটিমেটামের ৭২ ঘণ্টা বুধবারের মধ্যেও ভিসি নিয়োগ না হওয়ায় আজ বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ করে এবং অবস্থান নেয় শিক্ষার্থীরা। দুপুর ১২টার পর রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। জেলার আইন শৃঙ্খলার কথা বিবেচনায় নিয়ে দুপুর দেড়টায় রাবিপ্রবি শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসেন ১১ ই বেঙ্গল ও রাঙামাটি জোন অধিনায়ক ল্যাঃ কর্ণেল এরশাদ হোসাইন চৌধুরী, পিএসসি।
এর মধ্যেই দুপুর প্রজ্ঞাপন মাধ্যমে রাবিপ্রবিতে নতুন ভিসি নিয়োগ দিলো শিক্ষা মন্ত্রণালয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল
মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার
রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)