শিরোনাম:
●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
রাঙামাটি, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ
সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ

--- খাগড়াছড়ি প্রতিনিধি :: সম্পত্তি রক্ষায় ন্যায়বিচার পেতে অন্তর্বর্তী সরকারের সুদৃষ্টি প্রার্থনা করেছেন মৃত আমান উদ্দিনের ছেলে মহালছড়ির কাঠ ব্যবসায়ী জামাল উদ্দিন।
সরেজমিনে এলাকায় গেলে জামাল উদ্দিন বলেন, গত ৩ যুগ ধরে আমরা ৩ভাই কবির আহমেদ, হোসেন আহমেদ ও আমি জামাল উদ্দিন খাগড়াছড়ির মহালছড়িতে বসবাস করে আসছি।
৩ভাই জন্মলগ্ন থেকে ১৯৯১সাল পর্যন্ত যৌথ ফ্যামিলিতে ছিলাম। ১৯৮২ সালে মেজো ভাই হোসেন আহমেদ আমাদের ৩ভাইয়ের নামে মহালছড়ি বাজারের ৩৭নং প্লটটি তার ব্যবসার ১১হাজার টাকা দিয়ে সজল বড়ুয়া থেকে খরিদ করে আমাদেরকে ৩৮হাজার টাকার কথা বলে।
আমরা সরল বিশ্বাসে আমার নামে দেশ বাড়ির ৬গন্ডা জায়গা বিক্রি করে ১০হাজার টাকা ও ৩ভাইয়ের বন্দকী জায়গা হতে ফেরত নেয়া আরও ২৮হাজার টাকা মেজো ভাইকে প্রদান করি।
পরিতাপের বিষয় ৩ভাইয়ের নামে আঞ্চলিক দলিল থাকা সত্ত্বেও আইনগত জটিলতার কারণে পরবর্তীতে ভাগবাটোয়ারার সময় সমানভাবে ভাগ করে দেয়ার প্রতিশ্রুতিতে সর্বসম্মতিক্রমে এ প্লটটি মেজো ভাইয়ের নামে নামজারী করার সিদ্ধান্ত হয়। যা সামাজিক বিচারের মাধ্যমে প্রমানিত।
১৯৮৯সালে ক্যাফে ইসলামাবাদ হোটেল ও রেস্টুরেন্ট নামে মহালছড়ি বাজারে হোটেলটি আমি নিজ অর্থায়নে ৬মাস পরিচালনার পর মেজো ভাই দোকানটি নিজে করবে বলে নিয়ে নেয়।
তৎকালীন পিটিশন রাইটার মিন্টু চৌধুরীর ১/১০/২০০৯ সালে লিখিত জবানবন্দিতে জানা যায়, ৩৭নং বাজার প্লটটি মৃত ভূবন মজুমদারের ওয়ারিশানদের নিকট হতে আঞ্চলিক দলিলমূলে সজল বড়ুয়া ক্রয় করে। সজল বড়ুয়া বিদেশ যাওয়ার সময় কবির, হোসেন, জামাল যৌথ পরিবারে থাকাকালীন ক্রয় করে নাম পরিবর্তনের জন্য মিন্টু রাইটারের সাথে ৭হাজার টাকা চুক্তি হয়। ১৯৮৭ সালে আইনগত জটিলতার কারণে ৩জনের নামে নামজারী না হলে সর্বসম্মতিক্রমে হোসেনের নামে নামজারীর জন্য জামাল ও হোসেনের নিকট হতে মামলা খরচের টাকা নেন মিন্টু চৌধুরী।
জামাল বলেন, আমি লেখা পড়া শেষ করে ১৯৮৩/৮৪ সালে মেজো ভাই হোসেনের সাথে যৌথ ব্যবসার সময় মহালছড়ির দিপারু টিলায় ১৯৮৬/৮৭ সালে ২জনের যৌথ নামে আঞ্চলিক দলিলমূলে ১০গন্ডা বসত ভিটা ক্রয় করে যৌথভাবে ২ভাই ঘর তৈরী করে বসবাস করে আসছিলাম।
বড় ভাই মৃত্যুর পর মহালছড়ির দিপারু টীলায় মেজো ভাই আমার ও তার যৌথ নামে বাড়ীর ১০গন্ডা জায়গা বনবীর বড়ূয়ার ভাতিজী কৃষ্ণ বড়ূয়া, হোসেন, তার স্ত্রী রোকেয়া বেগম, তিন ছেলে শাকিল, সাগর, শাওন ও এক মেয়ে সুমাসহ ষড়যন্ত্র করে ২০হাজার টাকা বনবীর বড়ুয়াকে উৎকোচ দিয়ে যৌথ নামের আঞ্চলিক দলিল গোপন করে। গোপনে ২০০৭সালে মেজো ভাই তার ৩ছেলের নামে ভূয়া আঞ্চলিক দলিল পরিকল্পিতভাবে সৃজন করেছে বলে ১১/১/২০০৯ সালের শালিশী রোয়েদাদে প্রমাণিত। এবিষয়ে বনবীর বড়ুয়ার স্ত্রীকে জিজ্ঞাসাবাদে আরো প্রমান মিলবে।
এরপর, ২০১১সালে মেজো ভাই আমাকে জোর পূর্বক বাড়ি থেকে বের করে দেয়। বাড়িতে আমার ১টি খাট, ১টি ওয়ারড্রব, ১টি লম্বা টেবিল, ১টি ড্রেসিং টেবিল ও ১টি সেলিং ফ্যান রয়ে গেছে।
শালিশী বৈঠকে বসত ভিটার ১০গন্ডা ২ভাইয়ের নামে ২ভাগ করে দেয়ার সিদ্ধান্ত হলে, তখন থেকে আমার ভাইয়ের ছেলেরা আমাকে ভয়-ভীতি প্রদর্শন ও শারীরিক লাঞ্চিত করাসহ বিভিন্ন হুমকি ধামকী দিয়ে আসছে। যেন আমি আমাদের যৌথ নামে ক্রয়কৃত সম্পত্তিতে না যাই। তাদের উদ্দেশ্য হলো আমার সম্পত্তি আত্মসাৎ করা।
বাড়ির ১০গন্ডা যৌথ সম্পদসহ মহালছড়ি বাজারের ২টি প্লট হতে প্রতি বছর ১লাখ ২০হাজার টাকা করে ৩৪বছর যাবত একাই ভোগ করে আসছেন। এ ৩টি জায়গার পরিবর্তে শালিসী বৈঠকে মেজো ভাই দেশ বাড়ির ১কানি জায়গা দেয়ার কথা গ্রাম্য শালিশীতে স্বীকার করাও তার একটি ষড়যন্ত্র। যেহেতু সে শালিসী বৈঠকের বিচারকদেরসহ মিথ্যা মামলা দিয়েছে।
মেজো ভাই শালিসী বৈঠকে সিদ্ধান্ত (চুক্তিপত্র) অমান্য করে থানায় জিডি করলে তার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে থানা তদন্ত রিপোর্ট দেয়। পরবর্তীতে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করলে থানার তদন্ত রিপোর্ট মোতাবেক মামলা খারিজ হয়।
জামাল উদ্দিন তার ন্যায্য অধিকার আদায় তথা তার সম্পদের ভাগ বুঝে পেতে অন্তর্বর্তী সরকারের সুদৃষ্টি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে জামাল উদ্দীনের মেজো ভাই হোসেন আহমেদের ছেলে সাগর বলেন, আমার বাপ-চাচাদের জায়গা জমি নিয়ে জটিলতা নিরসনে দেশ বাড়ি চন্দনাইশে মিমাংসার জন্য বসতে হবে মহালছড়িতে সুরাহা সম্ভব নয়।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

আর্কাইভ