শিরোনাম:
●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের
রাঙামাটি, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্প ভাঙচুর
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্প ভাঙচুর
মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্প ভাঙচুর

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত প্রকাশ্যে দিবালোকে কুষ্টিয়ার আদালত চত্বরে হামলা চালিয়ে নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করে।
এ সময় এক ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে তার মাথায় আঘাত করে আহত করা হয়। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে এ ধরনের ঘটনা বিরল ইতিহাস সৃষ্টি করেছে।
জানা গেছে, একদল যুবক আদালতে মামলার হাজিরা দিতে এসে ফিরে যাবার পথে আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্পে হামলা চালায়। নাম প্রকাশ না করার শর্তে একজন আইনজীবী বলেন, এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে যুবদল ও ছাত্রদলের ছেলেরা। তারা তাদের মামলায় সোমবার আদালতে হাজিরা দিতে এসে বাড়ি ফিরে যাবার সময় এই হামলা চালিয়েছে। তিনি বলেন, বিএনপি সমর্থিত ২ জন সভাপতি ও ২ জন সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছেন। যে গ্রুপ তাদেরকে পরাজিত ভাবছেন, তারা যুবদল ও ছাত্রদলের ছেলেদের দিয়ে নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করিয়েছে।
সভাপতি প্রার্থী এডভোকেট মাহাতাব উদ্দিন বলেন, আজকের এই ঘটনা দেশ স্বাধীনের পর এটা একটা বিরল ঘটনার ইতিহাস সৃষ্টি করেছে। যা অতীতে কোনো দিনও এধরনের ন্যাক্কারজনক ঘটনা কুষ্টিয়া বারে ঘটেনি। তিনি বলেন, আমরা ধারণা করছি, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষরা এধরনের হামলা চালিয়ে নির্বাচন নস্যাৎ করার পায়তারা করেছে। তবে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। নির্বাচন ২৬ ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচনে ভোটাররা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তিনিই নির্বাচিত হবেন। তবে কারা ঘটিয়েছে এ বিষয়ে তিনি আরো বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই সত্যতা পাওয়া যাবে। তবে এই ঘটনা যেই ঘটাক না কেন, আমরা তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি করছি।
অন্যান্য প্রার্থীরা বলেন, আমরা আদালতের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় ঘটনাস্থলে ছিলাম না। ঘটনা শুনে ঘটনাস্থলে এসে দেখলাম, বিএনপির সভাপতি প্রার্থী এডভোকেট গোলাম মোহাম্মদ ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ এবং প্রতিপক্ষ বিএনপি প্রার্থী সভাপতি এডভোকেট মাহাতাব উদ্দিনের নির্বাচনী ক্যাম্পসহ আশপাশের ক্যাম্প ভাঙচুর করা হয়েছে।
পাশাপাশি প্রার্থীদের বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন ভেঙে ফেলা হয়েছে। তবে এই ঘটনায় একজন ছাড়া আর কেউ আহত হয়নি। আইনজীবীরা বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় যখন সাজ সাজ রব চলছে, ঠিক তখনই এ ধরনের হামলা যেন আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে ঘটানো হলো।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ