শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাজেক এ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি : ৫ সদস্য তদন্ত কমিটি গঠন, পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাজেক এ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি : ৫ সদস্য তদন্ত কমিটি গঠন, পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত
মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাজেক এ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি : ৫ সদস্য তদন্ত কমিটি গঠন, পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত

--- নির্মল বড়ুয়া মিলন :: রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৯০টির অধিক রিসোর্ট ও কটেজ এবং দোকান। সোমবার ২৪ ফেব্রুয়ারী দুপুর ১টার দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়।
মুহুর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে। বেলা ৩টা পর্যন্ত ৯০-৯৫টির বেশি রিসোর্ট-কটেজে আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে প্রথমে সাজেক অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে এরই মধ্যে সাজেক অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রেস্টুরেন্ট, মারুয়াতি রেস্টুরেন্টসহ ১৫টি রিসোর্ট ও কটেজ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে প্রাণপন লড়ে যায় সেনাবাহিনীর বাঘাইহাট জোন, ২৭ ও ৫৪ বিজিবির জোয়ানরা।
রিসোর্ট-কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে রুইলুই ভ্যালির হেডম্যান লালথাংয়া লুসাইয়ের বাসভবনের পাশে সাজেক ইকো ভ্যালি রিসোর্টে প্রথমে আগুন লাগে। পরে তা আশপাশের বসতঘর ও রিসোর্ট-কটেজে ছড়িয়ে পড়ে। এ সময় কয়েক শ পর্যটক আতঙ্কিত হয়ে রিসোর্ট-কটেজ থেকে বেরিয়ে যান। বেলা আড়াইটা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছায়নি। দুর্গম রাস্তার কারণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো পৌঁছাতে সময় লাগেছে এবং পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।
সাজেকের হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্রজিৎ চাকমা জানান, আগুন নেভাতে সেনাবাহিনী ও স্থানীয় লোকজন চেষ্টা চালাচ্ছেন। ইতোমধ্যে ৩০-৩৫টির বেশী রিসোর্ট-কটেজ পুড়ে গেছে। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস সাজেকে পৌঁছাতে কমপক্ষে দুই ঘণ্টা লেগে যায়। এখানে যদি একটি ফায়ার সার্ভিস ইউনিট থাকতে এত ক্ষয়ক্ষতি হতো না।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তাৎক্ষনিক ভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। সাজেকে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় খবর পাওয়ার সাথে সাথে খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস এসে আগুণ নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। তবে কি ভাবে আগুণের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তা পরে জানা যাবে বলে জানান তিনি।
এদিকে বিকেলে পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।

এদিকে রাঙামাটি জেলা প্রশাসন মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তিতে জানান,
২৪ ফেব্রুয়ারি-২০২৫ ইংরেজি আনুমানিক দুপুর সোয়া ১টার দিকে সাজেক পর্যটন এলাকায় শর্ট সার্কিটের মাধ্যমে সাজেক অবকাশ ম্যানুয়েল রিসোর্ট সহ পার্শ্ববর্তী রিসোর্টে আগুনের সূত্রপাত হয়েছে মর্মে ধারণা করা হয়। আগুন মুহুর্তেই আশেপাশে ছড়িয়ে পড়ে। ঘটনা অবহিত হবার সাথে সাথে দ্রুত আগুন নির্বাপনের জন্য রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সাথে যোগাযোগের পাশাপাশি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার, রাঙামাটি, রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি, জোন কমান্ডার, বাগাইহাট এবং খাগড়াছড়ির জেলা প্রশাসক এর সাথে যোগাযোগক্রমে করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিকাল ৩টা ৪৫মি. পর্যন্ত আগুনে প্রায় একপাশ পুড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯০-৯৫ টির বেশি রিসোর্ট, ঘরবাড়ি, রেস্তোরাঁ ইত্যাদি আগুনে পুড়ে গেছে মর্মে উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয়দের নিকট হতে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

দীঘিনালা উপজেলার ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে কাজ করছে,খাগড়াছড়ির ফায়ারসার্ভিস ইউনিটও এর সাথে যোগ দেয়। খাগড়াছড়ি জেলা প্রশাসন এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ এর মাধ্যমে পর্যটক গমনের উপর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে । নিকটবর্তী দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত আছেন।
সাজেকে আগুন নিয়ন্ত্রণে এয়ারফোর্সের ০২ টি হেলিকপ্টার move করার প্রস্তত কর হলেও আগুন নিয়ন্ত্রনে আসা এবং সন্ধ্যা নেমে আসায় তা স্থগিত করা হয়েছে মর্মে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।

উপজেলা প্রশাসন, স্থানীয় সেনাবাহিনী, সাজেক থানা পুলিশ,সাজেক ইউনিয়ন পরিষদ, স্থানীয় জনসাধার আগুন নিভাতে কাজ করছেন।

রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ আগুনের ঘটনা তদন্তের জন্য রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ হাবিব উল্লাহ্ স্বাক্ষরিত এক অফিস আদেশ এর মাধ্যমে রাঙামাটির স্থানীয় সরকারের উপপরিচালক মো. মোবারক হোসেনকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট্য ১টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটি ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের কথা রয়েছে।
এদিকে রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৫ ফ্রেব্রুয়ারি-২০২৫ ইংরেজি অপরাহ্ন হতে সাজেক পর্যটন এলাকায় পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত করার কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ ২৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় সাজেক পর্যটন এলাকায় অগ্নিকান্ডের পরিস্থিতি এবং পর্যটকদের ভ্রমণ বিষয়ে একটি বিশেষ সভা (অনলাইন জুম মিটিং) অনুষ্ঠিত হয়। অগ্নিকান্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আজ ২৫ ফ্রেব্রুয়ারি-২০২৫ ইংরেজি অপরাহ্ন হতে সাজেক পর্যটন এলাকায় পর্যটক ভ্রমণ উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আজ ২৫ ফ্রেব্রুয়ারি-২০২৫ ইংরেজি অপরাহ্ন হতে সাজেক পর্যটন এলাকায় পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল
কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)