শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ মে ২০২৫
প্রথম পাতা » ঢাকা » মানুষের মন বুঝতে না পারায় সম্ভাবনা থাকা স্বত্বেও বামপন্থীরা বড় কিছু করতে পারেনি
প্রথম পাতা » ঢাকা » মানুষের মন বুঝতে না পারায় সম্ভাবনা থাকা স্বত্বেও বামপন্থীরা বড় কিছু করতে পারেনি
বুধবার ● ২১ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানুষের মন বুঝতে না পারায় সম্ভাবনা থাকা স্বত্বেও বামপন্থীরা বড় কিছু করতে পারেনি

--- আজ ২১ মে-২০২৫ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এর ‘ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক ‘ শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদের শেকড় উপডানো যায়নি।এক ফ্যাসিবাদের উচ্ছেদ হলেও নতুন করে নানা চেহারায় ফ্যাসিবাদী চিন্তা চেতনার বিস্তার ঘটছে। ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানকে বিপ্লব নাম দিয়ে বহুক্ষেত্রে অনাকাঙ্ক্ষিতভাবে জবরদস্তি করা হচ্ছে। গণঅভ্যূত্থানের পর মানুষের মধ্যে আর এক ধরনের অস্বস্তি ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।দ্রুত এই অবস্থার অবসান ঘটাতে না পারলে আমরা আমাদের গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে পারবনা।

কালের দাবি প্রকাশনার উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় অংশ নেবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না , বইয়ের লেখক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ- বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোশরেকা অদিতি হক বিশিষ্ট সাংবাদিক মুস্তফা কামাল মজুমদার, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহবায়ক শেখ আবদুন নূর, সাংবাদিক ও গবেষক অনিন্দ্য আরিফ প্রমুখ। সভা পরিচালনা করেন কালের দাবি প্রকাশনার ব্যবস্থাপনা পরিচালক আকবর খান।

আলোচনা সভায় সাইফুল হকের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

আলোচনা সভায় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, সাইফুল হকের বইটি গুরুত্বপূর্ণ। রাজনীতিসচেতন সবারই বইটি পড়া দরকার।

তিনি ফ্যাসিবাদের ইতিহাস উল্লেখ করে বলেন, ফ্যাসিবাদের পিছনে থাকে উন্মাদনার রাজনীতি : অন্যদেরকে ছোট করার রজনীতি।তিনি বলেন, তুলনামূলকভাবে অনগ্রসর পশ্চাৎপদ দেশেও ফ্যাসিবাদ আসতে পারে। তিনি বলেন উগ্র জাতীয়তাবাদী ধনি নিয়ে স্বাধীনতার পক্ষ বিপক্ষ তৈরী করে নিজেদের ফ্যাসিবাদী শাসনের পথ তৈরী করেছে।

তিনি বলেন বিপুল সম্ভাবনা থাকলেও মানুষের মন না বুঝতে পারায় বামপন্থীরা এখনও বড় কিছু করতে পারেনি।

মাহমুদূর রহমান মান্না সাইফুল হকের বইটির প্রশংসা করে বলেন, গত আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ে বইয়ের কয়েকটি নিবন্ধ লিখিত। গণ মঅভ্যুত্থান পরবর্তী সময়ের অনেক গুলো বিষয় নিয়েও তিনি লিখেছেন। বইটি সবার পড়া দরকার তিনি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন কাজের চেয়ে কথা হচ্ছে বেশী।সংস্কার নিয়ে অনেক হৈচৈ; কিন্তু গত দশ মাসে কোথাও গুরুত্বপূর্ণ কোন সংস্কার হয়নি।সরকার কি করতে চায় তাও আর বোঝা যাচ্ছেনা।

সাইফুল হক বলেন, ব্যতিক্রম ছাড়া যেকোনো গণঅভ্যুত্থান মানুষকে মুক্ত করে, অধিকার প্রতিষ্ঠা করে, গণতান্ত্রিক পরিসর বৃদ্ধি করে। কিন্তু আমাদের হাজারো শহীদের রক্তেভেজা ২৪ এর গণঅভ্যুত্থান মানুষ নিরাপত্তা দেয়নি,জীবন জীবিকায় স্বস্তি আনেনি।বিপ্লবের নামে গায়ের জোরে বিশেষ বিশেষ এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য মানুষ ষোল বছর আন্দোলন করেনি।তিনি বিচার, সংস্কার ও জাতীয় নির্বাচন দৃশ্যমান করে তুলতে সরকারের প্রতি আহবান জানান।

ড.মোশরেকা অদিতি হক বলেছে, ক্ষমতার মনস্তত্ত্ব হচ্ছে আঁকড়ে থাকা। তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োজন, কিন্তু তা হতে হবে জনসম্মতির ভিত্তিতে। তিনি বলেন, ক্ষমতার উগ্রবাদী ফ্যাসিস্ট প্রয়োগ অনিবার্যভাবে প্রতিরোধের শক্তি গডে তোলে। আমাদের হার না মানা ২৪ এর গণঅভ্যুত্থানে আমরা তাই দেখেছি।

তিনি বলেন, ক্ষমতা মানুষকে বেপরোয়া করে তোলে।গত ক’ মাসে আমরা তার কিছু উদ্বেগজনক লক্ষ্মণ দেখছি।

তিনি বলেন,কারো হঠকারিতার আমরা আমাদের অর্জন নষ্ট হয়ে যেতে দিতে পারিনা।

কবি মোহন রায়হান বলেন, সাইফুল হক এখনও আমাদের স্বপ্নটা বাঁচিয়ে রেখেছেন। এখন দেশের দরকার তাঁর মত প্রজ্ঞাবান ও সাহসী নেতৃত্বের।তাঁর লেথা,কথা আর আপোষহীন রাজনৈতিক জীবন আমাদেরকে সাহস যোগায়।

অনিন্দ্য আরিফ বলেন, সাইফুল হক মৌলিক লেখক।তাঁর যাবতীয় লেখা গভীর রাজনৈতিক অংগিকার ও রাজনৈতিক তাগিদ থেকে।দেশের রাজনীতিকদের মধ্যে মতাদর্শিক,রাজনৈতিক চিন্তা দর্শন আর ব্যবহারিক সক্রিয়তায় তিনি অগ্রগামী একজন।





ঢাকা এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)