শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভেষজ শরবতের আয়ে সংসার চলে ফজলের
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভেষজ শরবতের আয়ে সংসার চলে ফজলের
বুধবার ● ২১ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভেষজ শরবতের আয়ে সংসার চলে ফজলের

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: আবুল ফজল নামটা এখন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক পরিচিত মুখ। তার শরবতের দোকানে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ। কেউ গ্যাস্ট্রিকের সমস্যায়, কেউ হজমের জটিলতায়, কেউবা শারীরিক দুর্বলতা কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণে শরবত পান করছেন। তার হাতে তৈরি ভেষজ উপাদানে ভরপুর এই পানীয় এখন আশেপাশের উপজেলাগুলোতেও সুনাম ছাড়িয়ে পড়ছে।
উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের তাহেরপুর গ্রামের বাসিন্দা আবুল ফজল (৫৫)। জীবিকার সন্ধানে এক সময় পাড়ি জমিয়েছিলেন ঢাকায়। সেখানেই দক্ষিণ বাংলার পটুয়াখালীর কবিরাজ আব্দুল আজিজ খানের শিষ্য হয়ে হাতে-কলমে শিখেছেন ভেষজ গাছগাছড়ার গুণাগুণ আর শরবত তৈরির কলাকৌশল। প্রায় তিন বছর তিনি ছিলেন তার অধীনে। এরপর আত্মবিশ্বাস নিয়ে ২০০৮ সালে রাজধানীর কুর্মিটোলা ক্যান্টনমেন্ট ও বনশ্রী এলাকায় নিজ হাতে তৈরি ভেষজ শরবত বিক্রি শুরু করেন। পাঁচ বছর ওই এলাকায় বিক্রি করে পেয়েছিলেন ভালো সাড়া। কিন্তু শহরের কোলাহল আর ভাড়াভিত্তিক জীবনের কঠিন বাস্তবতা তাকে টেনে এনেছে নিজের গ্রামে। ২০১৩ সালে ফিরে আসেন নিজ জন্মভূমি ঈশ্বরগঞ্জে।
প্রথমে তারুন্দিয়া বাজারে শরবতের দোকান দেন। সেখান থেকে ধীরে ধীরে পরিচিতি বাড়তে থাকে। ২০১৬ সালে ঈশ্বরগঞ্জ পৌর শহরের কৃষি ব্যাংকের সামনে গড়ে তোলেন তার ভেষজ শরবতের দোকান। এটি এখন ঈশ্বরগঞ্জের অগণিত মানুষের সুস্বাদু পানীয় এবং বনাজী চিকিৎসার আশ্রয়স্থলে পরিণত হয়েছে।
আবুল ফজলের এই শরবতের মূল বৈশিষ্ট্য হলো, ২শ ২০ প্রকার ভেষজ উপাদানের সংমিশ্রণ। সবগুলো উপাদানই প্রাকৃতিক, রাসায়নিকমুক্ত এবং ওষুধি গুণ সম্পন্ন। প্রতিটি উপাদান আলাদা আলাদা সমস্যার বিরুদ্ধে কাজ করে।
উপাদানের মধ্যেগুলোর মধ্যে রয়েছে, আমলকী, হরতকি, বহেড়া, শতমূল, অনন্তমূল, অশ্বগন্ধা, বৈকুমড়া, শিমুলমূল, জৈষ্ঠ্যমধু, অর্জুন গাছের ছাল, সোনাপাতা, বেলসুট, এলোভেরা, ভূঁই কুমড়া, তালমূল, সিলাজত, জাম ও আমের বিচি, কচি বেল, ওলটকমল, দাউদ মনি, আল্কুচরি প্রভৃতি। এসব উপকরণ তিনি রাজশাহীর নাটোর থেকে সংগ্রহ করে থাকেন।
এই শরবত শুধু স্বাদের জন্যই নয়, এর স্বাস্থ্য উপকারিতাও অসাধারণ। বিভিন্ন রোগের রোগীরা প্রতিদিন আসেন তার দোকানে। তার ভাষ্য ও ত্রেতাদের অভিজ্ঞতায় শরবতটি অত্যান্ত কার্যকর। গ্যাস্ট্রিক ও হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, জন্ডিস, লিভার ও কিডনি সমস্যা, হার্ট দুর্বলতা, শারীরিক দুর্বলতা ও ক্লান্তি, যৌন দুর্বলতা, হাত-পা জ্বালা-পোড়া, মহিলাদের সাদা স্রাব ভাঙ্গা, ধাতু দুর্বলতা, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে জ্বালা-পোড়া, ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে থাকে।
কবিরাজ আবুল ফজল জানান, প্রতি গ্লাস শরবত ২০ থেকে ৪০ টাকায় বিক্রি করা হয়। প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকার শরবত বিক্রি হয়। শরবত বিক্রির আয়ে চলে তারা সংসার। তার তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে মেয়েদের বিয়ে দিয়েছেন। বড় ছেলে সুজন ঢাকায় সিএনজি চালান, মেঝো ছেলে জয়নাল গার্মেন্টসে চাকরি করেন, আর ছোট ছেলে জাহাঙ্গীর ড্রাইভিং শিখছেন।
তিনি বলেন, “এই ব্যবসা করে আমি আমার মেয়েদের বিয়ে দিয়েছি, ছেলেদের দাঁড় করিয়েছি। শরবতের মাধ্যমে মানুষ উপকার পাচ্ছে আর আমার পরিবারও চলছে। এর চেয়ে বড় শান্তি আমার জীবনে আর কিছু নেই।”
দোকানে আসা সাকিবুল হাসান সাকিব, হাসানুর রহমান, জামাল মিয়া ও লুৎফুর রহমান বলেন, এই শরবত একবার খেলেই বুঝা যায় যে কি উপকার হচ্ছে। এই শরবতে গ্যাস্ট্রিক, ক্লান্তি, হজম সমস্যা সবই দূর হয়।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন জানান, শরবতে যেসব উপাদান ব্যবহার করা হচ্ছে তা ঠিক আছে এবং স্বাস্থ্য সম্মত এতে কোন সন্দেহ নেই। কিন্তু সন্দেহ টা এখানেই থেকে যায় যদি পানির উৎস সঠিক না হয় এবং একজনের গ্লাস অপরজনে বহুবার ব্যবহারে রোগ জীবানু ছড়ানোর সম্ভাবনা থেকে থাকে। তবে এসব উপদান বাড়িতে নিয়ে তৈরী করে পান করাই ভালো।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)