শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সন্ত্রাসবাদ প্রতিরোধে আলোচনা সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সন্ত্রাসবাদ প্রতিরোধে আলোচনা সভা
বৃহস্পতিবার ● ২৬ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে সন্ত্রাসবাদ প্রতিরোধে আলোচনা সভা

--- আহমদ বিলাল খান :: রাঙামাটি জেলা পর্যায়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ জুন সকালে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যকালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা কারাগারের জেলার সাইমুর উদ্দিন।
তিনি বলেন, ইমাম শব্দের মানে আমরা যতটুকু জানি “নেতা” বা “পথপ্রদর্শক”। আমি যেহেতু বাংলা মিডিয়ামে পড়ালেখা করছি; সেজন্য ইসলামিক জ্ঞানে আমি পরিপূর্ণ না। তার পরেও আমি যতটুকু বুঝি- আপনাদের জ্ঞানের আলোকে ও আপনাদের দেখানো পথে আমাদের জীবন আলোকিত হয়। আমরা যখন জন্মগ্রহণ করি বা আমাদের জীবনের শুরুতে যে, আযানের ধ্বনিটা ধ্বনীত হয়; অধিকাংশ ক্ষেত্রে যারা শ্রদ্ধেয় ইমাম আছেন তাদের মুখের ধ্বনিই সর্বপ্রথম আমাদের কানে উচ্চারিত হয়।
আমাদের শেষ যাত্রায়, যখন আমরা মৃত্যুবরণ করি। সেটাও আমাদের শেষ যাত্রা আপনাদের মাধ্যমেই সুসম্পন্ন হয়। সুতরাং আপনাদের স্থান বা আপনাদের পদমর্যাদা সকলের উপরে। আপনাদের দেখানো পথে কোরআন-হাদিস, ইজমা-কিয়াসের আলোকে আমাদের সন্তানরা বা আমাদের পরবর্তী প্রজন্ম ইসলামিক জ্ঞানে পরিপূর্ণ হোক। আমি তাহার উত্তরোত্তর কামনা করি।
রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী ইমামদেরকে জুমার খুতবায় ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত কথাবার্তা পরিহার করার অনুরোধ করে বেশি বেশি জনসচেতনতা ও সমাজের সম্প্রীতি বৃদ্ধির বার্তা পৌছে দেওয়ার আহবান জানান। এ বিষয়ে সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয় সেটি হচ্ছে লেখাপড়া। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক লাইব্রেরীতে সংরক্ষিত বিভিন্ন বই থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে ইসলামিক সৌন্দর্য সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারলে আমাদের সমাজের সম্প্রীতি বৃদ্ধি পাবে। সমাজ পরিবর্তনের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার কেত্রে আমাদেরকে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের বই ছাড়াও অন্যান্য লেখকের বই পড়তে হবে। তাহলে সমাজের বৈপ্লবিক পরিবর্তন আসবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধের চিহ্নিত কয়েকটি বিষয় উল্লেখ করেন- মাদক ও তামাকের ব্যবহার, দুর্নীতি, সুদ ও ঘুষের কারবাবার, খাদ্যে ভেজাল, অবৈধ দখলদার, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, সম্পদের ও খাদ্যের অপব্যবহার, মজুতদার, চোরাচালান, অধিক মুনাফাখোর, অবৈধ সিন্ডিকেট, কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি-ডাকাতি, যৌতুক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, মাদকাসক্ত, আত্মহত্যা প্রবণতা, বেকারত্ব, হতাশাগ্রস্থ, মদ, ইয়াবা, ফেনসিডিল- কারবারি, জুয়াখেলা, মোবাইল ও গেমস আসক্তি, গুজব, অপপ্রচার, পরিবেশ ক্ষতি করে এমন শব্দদূষণ, বায়ুদূষণ, যানজট, সততা, সত্যবাদিতা, আমানতদারি, বিশ্বাস, খোদাভীরু, দেশপ্রেম, আইনের শাসন, মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি বিষয় চিহ্নত করে একেক জুম্মায়য় একেকটা একটা বিষয়ের উপর কোরআন হাদিসের আলোকে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরেন তাহলে দেখবেন ধীরে ধীরে সমাজ পরিবর্তন হয়ে যাবে।
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার পেয়ার আহাম্মেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলার সুপারভাইজার মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকারবৃন্দ, রাঙামাটি জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনগণ, সকল শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।





আর্কাইভ