শিরোনাম:
●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » কুষ্টিয়া » নাজিম উদ্দিন মেম্বারের মত কালসাপই একসময় দংশন করবে বিএনপিকে
প্রথম পাতা » কুষ্টিয়া » নাজিম উদ্দিন মেম্বারের মত কালসাপই একসময় দংশন করবে বিএনপিকে
শনিবার ● ২৬ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাজিম উদ্দিন মেম্বারের মত কালসাপই একসময় দংশন করবে বিএনপিকে

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া খলিশাকুন্ডির আসামী নাজিম মেম্বার ছিল আ’লীগ নেতা বর্তমানে বিনএনপিতে যোগ দিয়ে বেড়েছে তার লাগামহীন সন্ত্রাসী উগ্রতা।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দীন এক সময় ছিলেন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন। ওয়ার্ড মেম্বার হওয়ার পর পাশর্^বর্তী মিরপুর-ভেড়ামারার উপজেলার ফ্যাসিষ্ট আওয়ামীগ সরকারের সাবেক সাংসদ সদস্য কামারুল আরেফিনের সাথে ছিল গভীর সখ্যতা। মাফিয়া ডন ও একাধিক হত্যা মামলার পালাতক আসামী কামারুল আরেফিনের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তিনি খলিশাকুন্ডি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড জোরালোভাবে চালিয়েছেন। আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় থেকে তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের ওপর প্রভাব বিস্তার করে আসছিলেন। সেই সময় থেকেই তার বিরুদ্ধে জমিজমা দখল, জোরপূর্বক চাঁদা আদায় এবং সাধারণ মানুষের ওপর নানা ধরনের চাপ সৃষ্টির অভিযোগ পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভকালীন ভাতা ইত্যাদির কার্ড প্রদানেও এই মেম্বার অর্থের বিনিময়ে কাজ করতেন। তিনি যাদের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বে জড়াতেন, তাদেরকে নানাভাবে হেনস্থা করতেন বলে অভিযোগ রয়েছে।
৫ই আগষ্টের পর ক্ষমতার পট পরিবর্তন হলে নাজিম উদ্দীন মেম্বার নিজেকে বিএনপির একজন ‘চরমপন্থী নেতা’ হিসেবে পরিচয় দিচ্ছেন। দলবদলের পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন তিনি। বিএনপির শেল্টার নিয়ে তিনি এখন এলাকায় ভয়ভীতি, হুমকি-ধামকিসহ নানা অপরাধে জড়িত রয়েছেন। গত ১৯শে জুলাই জমিজমা সংক্রান্তের জের ধরে কুষ্টিয়া দৌলতপুরের খলিশকুন্ডি পূর্ব মন্ডলপাড়ার নাজিম মেম্বারের নেতৃত্তে হত্যার উদ্দেশ্যে শরিফুল ইসলাম মন্ডল ও শেহেরুল ইসলামকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নাজিম মেম্বার গংরা। যার প্রেক্ষিতে শেহেরুল ইসলামের স্ত্রী ছাবিনা ইয়াসমিন বাদী হয়ে কুষ্টিয়া দৌলতপুর থানায় নাজিম মেম্বার, শিপন, মাহাবুল ও সুমি ও অজ্ঞাত মাহাবুলের স্ত্রী কুমকুম সহ আরো ১০/১২ বিরুদ্ধে এজাহার দায়ের করলে শিপন ও মাহাবুল গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে কিন্তু নাজিম মেম্বার বর্তমানে বিএনপি’র ছত্র ছায়ায় পালাতক থেকে আরো বেপরোয়া হয়ে হুমকি ধামকি সহ সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছেন বলে জানিয়েছেন বাদীপক্ষ।
স্থানীয় বাসিন্দারা বলেন, নাজিম উদ্দীন মেম্বারের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে, তার অপরাধ চক্রের দৌরাত্ম্য আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। সেই সাথে দেশের বৃহৎ একটি দল বিএনপি’র ভাবমূর্তি ক্ষুন্ন হতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় সচেতন নাগরিকরা। সেই সাথে দলের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে এই সকল ফ্যাসিষ্টদের জায়গা না দেওয়ার জন্য স্থানীয় বিএনপি নেতৃবৃন্দদের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি

আর্কাইভ