শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাউজান উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন রাউজান উপজেলা ও রাউজান পৌরসভা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্তি এবং নতুন কমিটি ঘোষণা বিষয়টি নিশ্চিত করা হয়। এতে এম. শাহ্জান সাহিলকে সভাপতি ও সাইফুল আজম ছোটনকে সাধারণ সম্পাদক করে রাউজান উপজেলা যুবদল (আংশিক) এর ৮ সদস্য বিশিষ্ট কমিটি এবং আরিফুল ইসলামকে সভাপতি ও রিয়াজ উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট রাউজান পৌর যুবদল (আংশিক) কমিটি ঘোষণা করা হয়। উপজেলা যুবদলের অন্যন্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে ফোরকান উদ্দীন, সহ-সভাপতি পদে শেখ নাজিম উদ্দীন ও মোহাম্মদ সিরাজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিজান উদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দিদার আলী, সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরীর নাম উল্লেখ কর হয়। অপরদিকে রাউজান পৌর যুবদলের অন্যন্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে কাজী রাশেদুজ্জামান জুয়েল, সহ-সভাপতি পদে সৈয়দ ফয়সাল রনি, রবিউল হোসেন জনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুবায়েদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক পদে মহিনুল ইসলাম পিংকুর নাম উল্লেখ করা হয়। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রী নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন শনিবার এই কমিটি অনুমোদন দেন। আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ও পৌরসভা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়। গত ২০২১ সালের ২১মার্চ রাউজান উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ ৪ বছর ৯ মাস ৯দিন পর উপজেলা ও পৌরসভার নতুন কমিটি ঘোষণা করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।





আর্কাইভ