বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » চলন্ত গাড়িতে কুপিয়ে সিগারেট ডিলারের দেড় লাখ টাকা ছিনতাই
চলন্ত গাড়িতে কুপিয়ে সিগারেট ডিলারের দেড় লাখ টাকা ছিনতাই
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুর উপজেলায় চলন্ত গাড়িতে দা দিয়ে কুপিয়ে এক সিগারেট ডিলারের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুটিয়াখালী শরিফ বাড়ি ব্রিজের গোড়ায় এ ঘটনা ঘটে।
আহত ওই ব্যবসায়ী সিগারেট বিক্রির টাকা নিয়ে গাড়িযোগে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত ছিনতাইকারীরা তার গাড়ির গতিরোধ করে দা দিয়ে হাতে কুপিয়ে জখম করে। পরে তার কাছ থেকে প্রায় এক থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।
স্থানীয়রা জানান, হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানা গেছে।





বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা
ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত