শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি

--- কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে, রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে, সকল দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালনে কঠোর অবস্থানে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। নির্বাচন প্রক্রিয়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য করতে বিজিবি’র উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত, পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন পরিবেশ নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। রবিবার ১ ফেব্রুয়ারী দুপুরে কাপ্তাই ব্যাটেলিয়ান ৪১ বিজিবি কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন কাপ্তাই ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদি, সিগন্যালস। প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক আরো বলেন,ভোটাররা নিরাপদ ও সুশৃংখল পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনী’র সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। প্রেরণামূলক ও কর্মসূচি অংশ হিসাবে কাপ্তাই ব্যাটালিয়নের আওতাভুক্ত ৩ টি সংসদীয় আসনে ৮ টি উপজেলার ২৬৭ টি ভোট কেন্দ্রে নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। এছাড়াও চ্যালেঞ্জিং দুর্গম রাঙ্গামাটি জেলার ২ উপজেলার ২৬ টি ভোট কেন্দ্রে নিরাপত্তা সুদৃঢ় করতে ৭টি বেইজ ক্যাম্প স্থাপন করেছে । জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম- ৬(রাউজান)ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বেইজ ক্যাম্প স্থাপন সহ সর্বমোট ১৮৭টি এবং রাঙামাটি ২৯৯ আসনে (কাপ্তাই, কাউখালী রাজস্থলী, জুরাছড়ি এবং বিলাইছড়ি) উপজেলায় বেইজ ক্যাম্প মাধ্যমে ৮০ টি কেন্দ্রের দায়িত্ব পালন করবে। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে
সৈনিকদের নিয়মিত নির্বাচনী মহড়া ও দপ্তর কর্তৃক অত্যাধুনিক সরঞ্জামাদির মাধ্যমে প্রশিক্ষণ প্রদান, ঝুঁকিপূর্ণ এলাকায় ড্রোনের মাধ্যমে সার্ভলেন্স সহ অমরণঘাতি অস্ত্র প্রশিক্ষণ সহ নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্বাচন পূর্ব,নির্বাচন কালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে জনগণের আস্থা,বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে নির্বাচনে শান্তিপূর্ণ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিজিবি দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
প্রসঙ্গত: নির্বাচনের পূর্বে ও পরে সকল ধরনের চোরাচালান,অবৈধ অনুপ্রবেশ,মাদক,অস্ত্র ও সীমান্ত সংশ্লিষ্ট অপরাধে বিরূপ প্রভাবে বিজিবি সীমান্ত দহল নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে।

প্রেস ব্রিফিং ওয়াগ্গা ৪১ বিজিবি’র অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আশরাফুল ইসলাম সহ বিজিবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,অনলাইন, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





আর্কাইভ