রবিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার
ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি ::ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মেহেদী হাসান শুভ খান (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবার বিরুদ্ধে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বাবা মো. বারেক খানকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধি মো. কবির হোসেন জানান, নিহত শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের ওপর চাপ সৃষ্টি করতেন। শনিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে একটি মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন শুভ। অর্থ দিতে অস্বীকৃতি জানালে বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর তীব্র বাকবিতণ্ডা হয়।
এ সময় স্থানীয় আমুয়া বাজার থেকে একটি ধারালো দা কিনে এনে বাবাকে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। পরে রাতের দিকে বাড়ির পশ্চিম পাশের বারান্দায় ঘুমাতে যান শুভ। অভিযোগ রয়েছে, ভোরের দিকে ক্ষোভ ও উত্তেজনার একপর্যায়ে বাবা বারেক খান ধারালো দা দিয়ে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই আটক করে থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে কাঠালিয়া থানার ওসি মো. নাছের রায়হান বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে
ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন
প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি
ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার