বৃহস্পতিবার ● ১২ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের বাজার গোপালপুরের মানুষের মধ্যে আতংক
ঝিনাইদহের বাজার গোপালপুরের মানুষের মধ্যে আতংক

ঝিনাইদহ প্রতিনিধি :: গত আট দিন ধরে ঝিনাইদহের এক জুয়ালারি ব্যবসায়ীর নিখোঁজ থাকা নিয়ে বেপরোয়া অর্থ বানিজ্য চলছে৷ পুলিশের নাম ভাঙ্গিয়ে এলাকার কিছু ব্যক্তি এই বানিজ্যে লিপ্ত বলে অভিযোগ উঠেছে৷ বিপুল নামে ওই এক ব্যক্তি “কল লিষ্টে নাম পাওয়া গেছে”
এমন ভয় দেখিয়ে বিভিন্ন লোকের কাছে ফোন দিয়ে বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের এএসআই উত্তম কুমারের সাথে দেখা করতে বলছে৷ জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামের গোউর পালের ছেলে বিজয় কুমার পাল গত ৪ মে (বুধবার) থেকে নিখোঁজ রয়েছেন৷
বিজয় নিখোঁজের ঘটনাকে পুজি করে বিপুল এলাকার বিভিন্ন ব্যাক্তির নিকট মোবাইলে ফোন দিয়ে অর্থ দাবী করছে৷ বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানকে অবহিত করা হয়েছে৷ তবে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কললিস্টের কোন তালিকা বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পে দেওয়া হয়নি৷ ওই ক্যাম্পের আইসি বা টু-আইসিকে এ বিষয়ে কোন নির্দেশনাও দেওয়া হয়নি৷ এলাকাবাসির অভিযোগ বিজয় কুমারের ফোনে কল লিস্টে নাম উঠেছে এমন কথা বলে বাজার গোপালপুরের রুনু, বিশ্বজিত্ কুমার, হাসমত, শামিম, প্রশানত্ম কুমার, মনজুর আলম, আশরাফুল, কামতা গ্রামের রবিউল ও জামিরুলসহ বিভিন্ন লোকের কাছে ফোন করেছে বিপুল৷
এর মধ্যে রবিউল, সার ব্যবসায়ী জামিরুল, বড়া ভাজা বিক্রেতা হাসমত ও ভাজা বিক্রেতা শামিমের কাছ থেকে টাকাও আদায় করা হয়েছে৷ এ বিষয়ে এলাকাবাসিকে কাছে ঝিনাইদহ সদরের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানিয়েছেন, কল লিষ্ট কারো কাছে সরবরাহ করা হয়নি৷ তাই লিস্ট ধরে ডাকার কারো সুযোগ নেই৷
এলাকাবাসি অভিযোগ বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের এএসআই উত্তম কুমারের সাথে সখ্যতা থাকার সুবাদে বিপুল এই অর্থ বানিজ্যে সুযোগ পাচ্ছে৷ তবে অন্য একটি সুত্র জানায় ওই ক্যাম্পের আইসি মোতালেব হোসেন ও টু-আইসি উেত্তম কুমারের ছত্রছায়ায় বিপুল এই অপকর্ম চালিয়ে যাচ্ছে৷ উল্লেখ্য গত ৪ মে বিকালে জুয়েলারি ব্যবসায়ী বিজয় চোরকোল বাজরে ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেন নি বিজয়৷
এ নিয়ে পরদিন ৫ মে ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করা হয়৷ যার নং ১৯৭৷ বিজয়ের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে৷ এ ব্যাপারে বিপুলের ০১৭৬২-৩৪৬৫৩৪ নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি৷ তবে বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের এএসআই উত্তম কুমার বুধবার জানান,
আমরা লোক চিনি না বলে বিপুলকে দিয়ে ফোন দিয়েছি৷ তবে একাধিকবার কাউকে ফোন দেওয়া হয়নি৷ যদি একাধিকবার ফোন দিয়ে কাউকে হয়রানী করার ঘটনা ঘটে থাকে তবে তা আমরা তদনত্ম করে দিখছি৷ তিনি স্বীকার করেন তাদের কাছে কোন কল লিস্ট নেই৷





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা