রবিবার ● ৫ জুলাই ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন
ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন
গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি ::ঝালকাঠির ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী। শনিবার সকালে হাসপাতালের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলা জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, সেক্রেটারি ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাইসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন আগে হাসপাতালটির নির্মাণকাজ শেষ হলেও এখনো চালু না হওয়ায় জেলার মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের অভিযোগ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই হাসপাতালটি চালু হচ্ছে না। দেশের অন্যান্য জেলায় একই ধরনের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু হলেও ঝালকাঠির হাসপাতালটি এখনো চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
মানববন্ধন থেকে অবিলম্বে হাসপাতালটি চালু করে জেলার মানুষের জন্য পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, ঝালকাঠি ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৮ সালে এবং ২০২৩ সালে তৎকালীন সংসদ সদস্য ভবনটির উদ্বোধন করেন। তবে উদ্বোধনের প্রায় তিন বছর পেরিয়ে গেলেও হাসপাতালটি এখনো চালু হয়নি। ফলে জেলার কয়েক লাখ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং এ নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছে।





পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম
ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে