শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা
নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ সহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শনিবার ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলার হাজারি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ৬ শিক্ষার্থীসহ এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ মোট ১২৬ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অলিউর রহমান। পরে গীতা পাঠ করেন প্রাপ্তি পুরকায়স্থ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংলিশ মিডিয়াম ইউনিলিটের শিক্ষক রায়হান আহমদ ও অনুষ্টানে সভাপতিত্ব করেন, নবীগঞ্জ উপজেলা বিএনপি কোষাধ্যক্ষ হাজী তাহিদুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফরাজ আহমেদ চৌধুরী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ।
এ সময় আরও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, নবীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বণিক, নবীগঞ্জ সার্কেল প্রতিষ্ঠানের পরিচালক সাইফুর রহমান খান, প্রধান শিক্ষক জাঙ্গীর বখত চৌধুরী,প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, সহকারী শিক্ষক শামীম আহমদ ও আব্দুল মজিদ।
এ ছাড়া ৬নং কুর্শি ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জামাল, সাধারণ সম্পাদক আব্দুল বাছিদ রাসেল, সাবেক ছাত্রনেতা এম. জেড. চৌধুরী মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জোসেফ বখত চৌধুরী এবং গাউছিয়া হযরত সৈয়দ শাহ সায়দা দাখিল মাদ্রাসার সহ-সুপার ফয়েজ আহমেদ নোমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, নবীগঞ্জ ইউনিলিটের শিক্ষক আখলাকুর রহমান, এনায়েত খান মহিলা কলেজের প্রভাষক অঞ্জন সূত্রধর, মাসুক আহমদ শিকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের সাফল্য শুধু পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হলে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।





প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২