শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে তিনটি পরিবারের স্বপ্ন। অগ্নিকাণ্ডের ঘটনায় পলাশ কান্তি নাথ, উত্তম কুমার নাথ ও অর্জুন কুমার নাথের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৪ সেপ্টম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের সুরেজ মাষ্টার বাড়িরতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
উত্তম কুমার নাথের স্ত্রী চন্দনা রানি বলেন, আমারা কেউই তখন বাড়িতে ছিলাম না। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে আসি। কিন্তু কিছু বোঝার আগেই আগুনের লেলিহান শিখায় তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ধান, চাল, স্বর্ণালংকার, আসবাপত্র কিছুই রক্ষা সম্ভব হয়নি। সব হারিয়ে আমারা এখন নিঃস্ব হয়ে গেছি।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।





মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর
মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন