শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে

---
ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের অধিনে খাসখালী রেন্জ অফিস (সুগারমিল) ও তার অধিনে ৩ টি বিট অফিস দীর্ঘদিন যাবত চলছে ১ জন বন কর্মকর্তা দিয়ে।
খাসখালী রেন্জ অফিস সূত্রে জানা যায় ১৯৬২ ইংরেজি সালে ৩ টি বিট অফিস নিয়ে এই খাসখালী রেন্জ অফিস স্থাপন করা হয়। যার অধিনে রয়েছে ১৯৬২ ইংরেজি সালের ৪ ধারা সরকারি গেজেট মোতাবেক পিএফ জায়গার পরিমাণ প্রায় ১২ হাজার ১৫ একর। এর মধ্যে ১৯৯৯ ইংরেজি সালের ১৯২৭ ইংরেজি এর ২০ ধারা মোতাবেক মোট ৬৩২৯ একর ভুমি/ বন কে সরকার খাসখালী রেন্জের অধিনে রিজার্ভ ফরেস্ট ঘোষণা করেন। তার মধ্যে ২ টি মৌজা। ৯৫ নং খাসখালী মৌজা, ৯৫ (ক) বেতবুনিয়া মৌজা। খাসখালী রেন্জ সদর বিট অফিসের অধিনে রয়েছে -৩৯০০.৮৯.৭৪ একর জমি / পাহাড়, কলমপতি বিট অফিসের অধিনে রয়েছে -৩৬৯৪.০০ একর জমি / পাহাড় , পোমরা বিট অফিসের অধিনে রয়েছে - ৩২৩৭.০০ একর জমি/ পাহাড়।
সরেজমিনে গেলে দেখা যায়, এই ৩ টি বিট অফিস এবং খাসখালী রেন্জ অফিসে সরকারি বিধি মোতাবেক যে সংখ্যক সরকারি স্টাফ থাকার কথা সেই পরিমাণ সরকারি স্টাফ নেই। খাসখালী রেন্জ সদর বিট অফিসে খাসখালী রেন্জ কর্মকর্তা আব্দুল জলিল তিনিই ১ জন বিট কর্মকর্তার দায়িত্বে (অতিরিক্ত দায়িত্ব) সরকারি স্টাফ রয়েছে ২ জন, ১ জন বাগান মালী, ১ জন লস্কর, আউট সোর্সিং স্টাফ রয়েছে ২ জন বোটম্যান, কিন্তু বিট কর্মকর্তা নেই, পাশাপাশি ফরেস্ট গার্ড (এফজি) থাকার কথা ৩-৪ জন কিন্তু ১ জনও নেই।
কলমপতি বিট অফিস সেখানেও বিট কর্মকর্তার দায়িত্বে রয়েছেন রেঞ্জ কর্মকর্তা আব্দুল জলিল (অতিরিক্ত দায়িত্ব) । ফরেস্ট গার্ড ২ জন ছিল, ১ জন বদলি হয়েছেন। বাগান মালি ১ জন, বোটম্যান রয়েছে-১ জন, আউট সোর্সিং স্টাফ রয়েছে ৩ জন। বিট কর্মকর্তা নেই, ফরেস্ট গার্ড ( এফজি) একজনও নেই।
পোমরা বিট অফিস সেখানেও বিট কর্মকর্তার দায়িত্বে রয়েছে রেন্জ অফিসার আব্দুল জলিল (অতিরিক্ত দায়িত্ব) । ফরেস্ট গার্ড ( এফজি) ১ জন ছিল কিন্তু তিনি বদলী হয়েছেন। আউটসোর্সিং স্টাফ ২ জন বোটম্যান রয়েছেন। বর্তমানে এই বিট অফিসে কোন বিট কর্মকর্তা নেই। নেই কোন ফরেস্ট গার্ড (এফজি)।
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের খাসখালী রেন্জ অফিসে শুধু মাত্র ১ জন বন কর্মকর্তা দিয়ে ৩ টি বিট অফিস এবং ১ টি খাসখালী রেন্জ অফিস দির্গদিন যাবত সরকারি কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে সংশ্লিষ্ট ৩ টি বিটের অতিরিক্ত দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা আব্দুল জলিল। তিনি বলেন বিষয়টি আমাদের বন বিভাগের উর্ধোতন কতৃপক্ষ জানেন। তিনি আরো বলেন আমি ১ জন রেঞ্জ কর্মকর্তা ১ টি রেঞ্জ অফিস ও ৩ টি বিটের বিট কর্মকর্তা না থাকায় কাজ করতে তো একটু হিমশিম খেতে হয় তা ছাড়া ৩ টি বিটেই জণবল সংকট হলো বড় সমস্যা ।
সরকারের বিশাল এলাকা জুড়ো বন বিভাগের রয়েছে রিজার্ভ ফরেস্ট। এই রিজার্ভ ফরেস্ট এবং সরকারি পিএফ জায়গা রক্ষা করার জন্য এই গুরুত্বপূর্ণ একটি খাসখালী রেন্জ অফিস সুগারমিল অবস্থিত। যেখানে এই অফিসের অধিনে যে পরিমাণ বন সম্পদ রয়েছে তা রক্ষা করার জন্য সরকারের সে পরিমাণ জণবল দরকার সেই পরিমাণ সরকারি জণবল নেই! যার ফলে এই খাসখালী রেন্জের অধিনে থাকা ৩ বিটের অনেক পিএফ জায়গা ইতিপূর্বের সরকার থাকাকালীন জবর দখল হয়ে গিয়েছে বলে । পাশাপাশি অনেক সময় এই সব এলাকায় বিভিন্ন সিন্ডিকেটের কারণে অনেক সময় সরকারি রিজার্ভ ফরেস্ট ও সরকারি পিএফ জায়গা হতে ইতিপূর্বে অনেক মুল্যবান গাছ কেটে নেয়ার অভিযোগও রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।
পরিশেষে এই সব সরকারি বনাঞ্চল রক্ষা করার জন্য সরকারের বন বিভাগের এবং উর্ধোতন কতৃপক্ষের নিকট স্থানীয় সচেতন মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা একটি দাবি জানান যে জরুরিভাবে এই খাসখালী রেন্জ অফিস এবং ৩টি বিট অফিসে সরকারের উচি যথাযথ ভাবে জণবল সংকট দ্রুত সমাধান কবে বনাঞ্চলের নিরাপত্তা প্রদান করা পাশাপাশি বন সম্পদ রক্ষা করা।





আর্কাইভ