শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ২০টি বিদ্যালয়ে দাতা সংস্থা ইউএনডিপির শিক্ষা সহায়তা প্রকল্পের মেয়াদ শেষ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ২০টি বিদ্যালয়ে দাতা সংস্থা ইউএনডিপির শিক্ষা সহায়তা প্রকল্পের মেয়াদ শেষ
মঙ্গলবার ● ১৭ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে ২০টি বিদ্যালয়ে দাতা সংস্থা ইউএনডিপির শিক্ষা সহায়তা প্রকল্পের মেয়াদ শেষ

---

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪০মিঃ) দাতা সংস্থা ইউএনডিপি’র শিক্ষা সহায়তা প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় বান্দরবানের আলীকদমে ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চয়তার পথে৷ পাশাপাশি দীর্ঘদিন ধরে শিক্ষকদের বেতনভাতা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষকদের মধ্যে চরম হতাশা অনিশ্চয়তা বিরাজ করছে৷ মূলত ২০০৮ সালে এই প্রকল্পের কাজ শুরু হলেও ২০১০ সালে জাতিসংঘ উন্নয়ন তহবিল ইউএনডিপি’র ‘পার্বত্য চট্টগ্রাম মৌলিক শিক্ষা সহায়তা প্রকল্পটি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তর করে৷
সূত্রে জানা গেছে ২০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ২০১৫ সালের জুলাই বেতন পাচ্ছেন না৷ ১ম দফা ২০১৩ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর পূনরায় এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয় ২০১৫ সালের জুন পর্যন্ত ৷ দ্বিতীয় দফা মেয়াদ শেষের পর থেকে এসব বিদ্যালয় অনেকটা অভিভাবকহীন হয়ে পড়ে৷ ফলে এ উপজেলার দুর্গম এলাকার দুই হাজারের বেশীর কোমলমতি শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলে স্থানীয় শিক্ষক ও অভিভাবকরার জানান৷
পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ইউএনডিপি’র ‘পার্বত্য চট্টগ্রাম মৌলিক শিক্ষা সহায়তা’ প্রকল্প শুরম্ন হয় ২০০৮ সালে৷ শুরুতে এ প্রকল্পের নাম ছিল ‘মাতৃভাষাভিত্তিক শিক্ষা প্রকল্প’৷ ২০১০ সালের জুলাই মাসে ইউএনডিপি প্রকল্পটির পরিচালনার ভার পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করে৷ তখন প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয় ‘পার্বত্য চট্টগ্রাম মৌলিক শিক্ষা প্রকল্প’৷
প্রকল্প তত্ত্বাবধায়ক উইলিয়াম মারমা বলেন, ২০১০ সালের আলীকদম উপজেলার দুর্গম ও বিদ্যালয়বিহীন পাহাড়ি এলাকাগুলোতে এ প্রকল্পের আওতায় ২০টি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়৷ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে প্রতিষ্ঠা করা এসব বিদ্যালয় দুর্গম এলাকায় শিক্ষা বিস্তারের জন্য খুবই প্রয়োজন৷ ইউএনডিপির অর্থায়নে এসব বিদ্যালয় প্রতিষ্ঠা করা না হলে অদুর ভবিষ্যতে ওইসব দুর্গম এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন হওয়ার সম্ভাবনা ছিল না৷
জানা গেছে, প্রকল্পের আওতায় বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও আসবাবপত্র ক্রয়খাতে আর্থিক সহায়তা দেয় ইউএনডিপি৷ পাশাপাশি আলীকদমের ২০টি বিদ্যালয়ের প্রত্যেকটিতে চারজন করে শিক্ষকের বেতন-ভাতাও দেওয়া হতো৷ প্রত্যেক শিক্ষক মাসে তিন হাজার ৫০০ করে ভাতা পেতেন৷ প্রকল্প শেষ হওয়ার পর ২০১৫ সালের জুলাই মাস থেকে ২০টি বিদ্যালয়ের ৮০ জন শিৰক বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছে না বলে জানা গেছে৷
আলীকদম ইউনিয়নের দুর্গম এলাকার জনপ্রতিনিধি রেংরই মুরুং ও কামপুকং মুরুং জানান, নতুন প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলো পাহাড়ি এলাকায় শিক্ষার বিকাশে খুবই সহায়ক৷ এতদিন দুর্গমের নৃ-জনগোষ্ঠীর কোমলমতি শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছিল৷ ইউএনডিপির তৈরী করা বিদ্যালয়গুলো শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষালাভের সুযোগ সৃষ্টি করেছে৷
বন্ধ হয়ে যাওয়া পার্বত্য চট্টগ্রাম মৌলিক শিক্ষা সহায়তা প্রকল্পের শিক্ষা কর্মকর্তা এনিন মার্মা সংবাদিকদের জানান, ইউএনডিপির প্রকল্প শুরু হওয়ার পর প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোর ব্যয় নির্বাহ করা হতো প্রকল্পের টাকায়৷ প্রতিটি বিদ্যালয়ের চারজন করে শিক্ষকের বেতন ভাতা দেওয়া হতো৷ বিদ্যালয়গুলো এখন সরকারীকরণের প্রক্রিয়ার মধ্যে আছে৷ তবে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় আর্থিক সংকটে পড়েছে বিদ্যালয়গুলো৷ এসব বিদ্যালয়ের শিক্ষকরা ২০১৫ সালের জুলাই মাস থেকে বেতন পাচ্ছেন না৷
লাংরিং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্রাহাম ত্রিপুরা বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের ভালবেসে বিদ্যালয়ে না এসে তো থাকতে পারি না৷ বেতন নেই গতবছরের জুলাই থেকে৷ শিক্ষকদের বেতন পাওয়ার কোন প্রতিশ্রুতি পাচ্ছিনা৷ বেতন ছাড়া আমরা কতদিন বিদ্যালয় চালাতে পারব তাও আমি বলতে পারছি না৷ বিদ্যালয়টি সরকারীকরণ করা হলে কোনো সমস্যা থাকত না’৷
উপজেলা ভাইস চেয়ারম্যান কাইনথপ ম্রো বলেন, ‘প্রত্যন্ত পাহাড়ি এলাকার নৃগোষ্ঠীর শিশুরা মৌলিক অধিকার ‘শিক্ষা’ থেকে বঞ্চিত ছিল৷ ইউএনডিপি দুর্গম এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠা করে সে সুযোগ নিশ্চিত করেছে বটে৷ কিন্তু প্রকল্প মেয়াদ শেষ হবার পর সরকারিভাবে এসব বিদ্যালয় পরিচালনায় অর্থায়ন না করলে এ উপজেলার অন্তত দুই সহস্রাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপন্ন হওয়ার আশংকা করছি৷ এসব বিদ্যালয় দ্রুত জাতীয়করণের উদ্যোগ নেয়া হোক’৷
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ বলেন, এসব বিদ্যালয় জাতীয়করণের জন্য তথ্য কয়েকবার সরকারিভাবে চাওয়া হয়েছে৷ কয়েকবার তথ্য পাঠানো হয়েছে৷ প্রত্যন্ত এলাকার কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিশ্চিত করতে বিদ্যালয়গুলো টিকিয়ে রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি৷





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)