মঙ্গলবার ● ৩১ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ট্রাষ্টের উদ্যোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ
বিশ্বনাথে ট্রাষ্টের উদ্যোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে এলাকার অসহায় দরিদ্র পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷ এ উপলক্ষে ৩০ মে সোমবার সকালে রামধানাস্থ সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ট্রাস্টের বাংলাদেশ কমিটির কো-অডিনেটর আব্দুল বারী সুনু মিয়ার সভাপতিত্বে ও ট্রাস্টের সদস্য আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবির৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের সাবেক পিপি এডভোকেট গিয়াসউদ্দিন আহমদ, বিশিষ্ট বিশিক্ষানুরাগী আব্দুল ওদূদ বিএসসি, দৈনিক সিলেটের ডাক এর বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ নিউজ ২৪ ডটকমের সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাংবাদিক জাহাঙ্গির আলম খায়ের, ইউপি সদস্য রাজুক মিয়া রাজ্জাক৷ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ জহিরউদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ জুয়েল আহমদ ও শেখ জানু মিয়া৷
এসময় উপস্থিত ছিলেন গ্রামের মুরবি্ব আব্দুর নুর, আবুল কালাম, লিয়াকত আলী, তছির আলী, সাংবাদিক আক্তার আহমদ সাহেদ, সংগঠক হোসাইন আহমদ, হাফিজ তারেক আহমদ, হোসেন আলী প্রমুখ৷
অনুষ্ঠানে এলাকার প্রায় ৩শত অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ৩লক্ষ ৭৫হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷ প্রত্যেক পরিবারকে খাদ্য সামগ্রীর মধ্যে ২৫ কেজি চাল, ২ লিটার সোয়াবিন, ১ কেজি চানা ও ১কেজি ডাল দেওয়া হয়৷





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক