শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ জুন ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের হাইটেক পার্ক এখন বঙ্গবন্ধু হাইটেক সিটি
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের হাইটেক পার্ক এখন বঙ্গবন্ধু হাইটেক সিটি
বুধবার ● ১ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরের হাইটেক পার্ক এখন বঙ্গবন্ধু হাইটেক সিটি

---গাজীপুর জেলা প্রতিনিধি ::  (১৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১৪মিঃ)  তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, কালিয়াকৈরের হাইটেক পার্কের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু হাইটেক সিটি করা হয়েছে৷

১ জুন বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি পরিদর্শনে এসে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন৷

জুনায়েদ আহমেদ পলক বলেন, আমরা আশা করছি- আইটি সেক্টর হবে গার্মেন্টসের পর সবচেয়ে বৃহত্তম সেক্টর৷ এ সেক্টর ২০২১ সাল নাগাদ আমাদের এঙ্পোর্টে সবচেয়ে বেশি অবদান রাখবে৷ ২০৪১ সাল নাগাদ আইটি সেক্টরের আয় গার্মেন্টসকেও ছাড়িয়ে যেতে পারে৷

সভায় জানানো হয়, ৩৫৫ একরের বঙ্গবন্ধু হাইটেক সিটি বাংলাদেশের সর্ব প্রথম হাইটেক পার্ক৷ দেশের সর্ববৃহত্‍ এ পার্কটি সরকারের সার্বিক সহযোগিতায় পিপিপি মডেলে বাস্তবায়িত হচ্ছে৷ সিটির ২৩২ একর জমিকে ৫টি ব্লকে ভাগ করা হয়েছে৷ যার ১ নম্বর ব্লকে প্রশাসনিক ভবন, হাসপাতাল, কাস্টম হাউস, স্কুল, কলেজ, ব্যাংক, শপিংমল, আবাসিক ২ ও ৩ নম্বর ব্লকে শিল্প এলাকা, কনভেনশন সেন্টার, হোটেল, ৪ নম্বর ব্লকে শিল্প এলাকা, হেলিপ্যাড এবং ৫ নম্বর ব্লকে শিল্প এলাকা ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হবে৷

বঙ্গবন্ধু হাই-টেক পার্ক পরিদর্শনের আগে পার্কের কার্যালয়ে তিনি এ প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত বর্ণনা দেন৷ এ সময় তিনি সাংবাদিকদের জানান, আগামি ১০ বছরে এ হাই-টেক পার্কে প্রায় এক লাখ লোকের কর্মসংস্থান হবে৷ এতে বিদেশী বিনিয়োগ বাড়বে যা জিডিপিতে বিশেষ অবদান রাখবে৷

মতবিনিময় সভায় বঙ্গবন্ধু হাইটেক সিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি মোঃ মোখলেছুর রহমান, বঙ্গবন্ধু হাইটেক সিটির প্রকল্প পরিচালক শফিক আহমেদ, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান, বাংলাদেশ টেকনো সিটির ব্যবস্থাপনা পরিচালক মইনুল হক চৌধুরী, সামিট টেকনোপলিসের পরিচালক ফরিদ খান প্রমুখ বক্তব্য রাখেন৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)