শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ করলেন আ’লীগ নেতা
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ করলেন আ’লীগ নেতা
বুধবার ● ১ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ করলেন আ’লীগ নেতা

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.২০মিঃ) ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট কারচুপি ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে৷ বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কারচুপির স্বপক্ষে কেন্দ্রে পড়ে থাকা ব্যালট পেপারসহ বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন মিজানুর রহমান মিনা নামে এক মেম্বর প্রার্থী ৷ তিনি মধুহাটী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বলে দাবী করেন ৷ লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৮ মে মধুহাটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মধুহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার এ এইচ এম হুমায়ুন কবির তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো রবিউল ইসলামের (তালা মার্কা) পক্ষ নিয়ে কাজ করেছেন ৷

এ জন্য ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার একবার ভোট গণনা করে তড়িঘড়ি করে ভোটের ফলাফল ঘোষণা করেন ৷
এতে বেসরকারিভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রবিউলকে ২ ভোট বেশি দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়৷ ভোট গণনা প্রক্রিয়ায় সন্দেহ থাকায় কেন্দ্রে নিয়োজিত মিজানুর রহমান মিনরা পোলিং এজেন্ট মো. আলতাফ হোসেন আরেকবার ভোট গণনা করার জন্য প্রিজাইডিং অফিসারকে অনুরোধ জানান৷ কিন্তু প্রিজাইডিং অফিসার তাতে কর্ণপাত করেননি ৷

এ ছাড়া ভোট গণণা শেষে বলা হয় মোট ৮০ টি ভোট বাতিল হয়েছে৷ এর মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (তালা মার্কা) ১৯ টি ও মিজানুর রহমান মিনার (ভ্যানগাড়ি মার্কা) ৬১টি বাতিল ভোট রয়েছে৷ ভোট গণনাকালে প্রিজাইডিং অফিসার মেম্বর প্রার্থী মিজানুর রহমান মিনার পোলিং এজেন্টকে বাতিল ভোট দেখাননি৷ বাতিল ভোট দেখানোর জন্য পোলিং এজেন্ট অনুরোধ জানালে প্রিজাইডিং অফিসার দেখানোর আশ্বাস দিয়েও পরে আর দেখাননি ৷

এ ছাড়া ভোট গণনার আগেই প্রিজাইডিং অফিসার কৌশলে রেজাল্ট শিটে মিজানুর রহমান মিনার পোলিং এজেন্টের স্বাক্ষর নিয়ে নেন৷ লিখিত অভিযোগে বলা হয়,
ভোট গণনার ধরণ ও বাতিল ভোট নিয়ে প্রার্থী মিজানুর রহমান মিনার পোলিং এজেন্ট আপত্তি দিলেও প্রিজাইডিং অফিসার তা আমলে নেননি ৷ প্রিজাইডিং অফিসার ঠিকমতো বৈধ ব্যালট পেপারও সংগ্রহ করেননি বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয় ৷ যে রুমে ভোট গ্রহণ করা হয়েছিল সেখানে চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীদের দুইটি ব্যালট পেপার পড়ে ছিল ৷ সকালে তা কুড়িয়ে পাওয়া যায় ৷

সাংবাদিক সম্মেলনে কুড়িয়ে পাওয়া দুইটি ব্যালট পেপারের ফটো কপি দেখানো হয়৷ মেম্বর প্রার্থী মিজানুর রহমান মিনা, জানান, বাতিল ভোটের মধ্যে আমার ভাল ভোট আছে ৷ পুনঃগননা করলে আমিই জয়ী হবো ৷ তিনি মধুহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট পুনরায় গণনা ও বাতিল ভোট ভাল ভাবে দেখার আহ্বান জানান ৷

সাংবাদিক সম্মেলনে স্থানীয় আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন, সেচ্ছাসেবকলীগ নেতা আসাদুল ইসলাম, মধুহাটী গ্রামের হাসেম আলী ও শ্যামনগর গ্রামের কামাল হোসেনসহ মেম্বর প্রার্থী মিজানুর রহমান মিনার সমর্থকরা উপস্থিত ছিলেন ৷





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)