শিরোনাম:
●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে
রাঙামাটি, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের ফ্রিজারে ৪০টি ব্যাঘ্রশাবক
প্রথম পাতা » অপরাধ » থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের ফ্রিজারে ৪০টি ব্যাঘ্রশাবক
বৃহস্পতিবার ● ২ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের ফ্রিজারে ৪০টি ব্যাঘ্রশাবক

---
অনলাইন ডেস্ক :: ৪০টা ছোট ছোট ব্যাঘ্রশাবক সার দিয়ে শোয়ানো রয়েছে। সবক’টাই মৃত। বাঘের বাচ্চাগুলোকে ঢোকানো ছিল একটি বৌদ্ধ মন্দিরের রন্ধনশালার ফ্রিজারের মধ্যে। দীর্ঘ টানাপড়েনের বিতর্কিত মন্দিরটিতে পুলিশ তল্লাশি চালানোয় সামনে এসেছে এই ভয়ঙ্কর ছবি।

পশ্চিম ব্যাঙ্ককের কাঞ্চনাবুড়ি প্রদেশের বৌদ্ধ মন্দির টাইগার টেম্পল দীর্ঘদিন ধরেই বিতর্কে। শতাধিক বাঘ পোষা রয়েছে ওই মন্দিরে। উপাসনাস্থল হিসেবে যত না বিখ্যাত, তার চেয়েও বেশি করে টাইগার টেম্পলের খ্যাতি পর্যটন কেন্দ্র হিসেবে। বহু পর্যটক ওই মন্দিরে গিয়ে বাঘের বাচ্চাকে বোতলে করে দুধ খাওয়ানোর ছবি তোলেন।

কাঞ্চনাবুড়ির টাইগার টেম্পল কর্তৃপক্ষের বিরুদ্ধে বণ্যপ্রাণী পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে বহু বার। বাঘের বিভিন্ন অঙ্গ দিয়ে কিছু প্রাচীন চিনা ওষুধ তৈরির সঙ্গেও তাদের যোগ থাকতে পারে বলে শোনা যেত।

তাইল্যান্ডের প্রশাসন ২০০১ সাল থেকেই টাইগার টেম্পলে তল্লাশি চালানোর চেষ্টায় ছিল। পোষা বাঘগুলির সঙ্গে মন্দির কর্তৃপক্ষ ঠিক কী আচরণ করে, বন্যপ্রাণীদের নিয়ে কোনও নিষিদ্ধ কার্যকলাপ চলে কি না, তা খতিয়ে দেখার জন্যই এই তদন্ত শুরুর কথা হয়। কিন্তু বৌদ্ধ মন্দিরে ঢুকে তল্লাশি চালানো খুব সহজ কাজ নয় তাইল্যান্ডে। টানাপড়েন কাটিয়ে অবশেষে সোমবার মন্দিরে ঢুকে তল্লাশি চালায় তাইল্যান্ডের পুলিশ। তাতেই মন্দিরের ফ্রিজার থেকে ৪০টি মৃত ব্যাঘ্রশাবকের দেহ মিলেছে। বাঘের ওই বাচ্চাগুলির মৃত্যু কী করে হল, জানা যায়নি এখনও। ৪০টি বাঘের বাচ্চাকে মেরে ফেলা হয়েছিল ওষুধ তৈরির জন্য? নাকি অন্য কোনও কারণ রয়েছে ব্যাঘ্রশাবকগুলির মৃত্যুর পিছনে? জল্পনা শুরু হয়েছে এমনই নানান প্রশ্নকে ঘিরে। ব্যাঘ্রশাবকগুলির স্বাভাবিক মৃত্যুও যদি হয়ে থাকে, তা হলে তা গোপন করে দেহগুলি রান্নাঘরের ফ্রিজারে রেখে দেওয়া হয়েছিল কেন? প্রশ্ন উঠেছে তা নিয়েও।

টাইগার টেম্পলে ১৩৭টি জীবন্ত বাঘও পেয়েছে কাঞ্চনাবুড়ির প্রশাসন। সেগুলিকে মন্দির থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ৫২টি বাঘকে মন্দির থেকে সরানো হয়েছে ইতিমধ্যেই। এখনও ৮৫টি সরানো বাকি। তাইল্যান্ডের জাতীয় উদ্যান বিভাগের উপ-মহানির্দেশক আদিসর্ন নাচদামরঙ জানিয়েছেন, টাইগার টেম্পল কর্তৃপক্ষ যদি বাঘ রাখতে চায়, তা হলে নিশ্চয়ই কিছু শর্ত মেনে তাদের সেগুলি রাখতে হবে এবং এর জন্য উপযুক্ত মূল্য দিতে হবে। ৪০টি ব্যাঘ্রশাবকের মৃতদেহ মন্দিরের রান্নাঘরের ফ্রিজার থেকে উদ্ধার হওয়ার পর গোটা দেশে হইচই শুরু হয়েছে। কিন্তু মন্দির কর্তৃপক্ষের কেউ এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। আনন্দ বাজার।





অপরাধ এর আরও খবর

ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)