শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » কক্সবাজার » বাংলাদেশ-মিয়ানমারের পতাকা বৈঠক: ১০৩ বাংলাদেশী ফেরত
প্রথম পাতা » কক্সবাজার » বাংলাদেশ-মিয়ানমারের পতাকা বৈঠক: ১০৩ বাংলাদেশী ফেরত
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ-মিয়ানমারের পতাকা বৈঠক: ১০৩ বাংলাদেশী ফেরত

---

উখিয়া প্রতিনিধি :: মিয়ানমার উপকূল ও সমুদ্র এলাকা থেকে বিভিন্ন সময়ে উদ্ধার মালয়েশিয়া গামী উদ্ধার প্রাপ্ত অভিবাসীদের মধ্যে থেকে বাংলাদেশী হিসেবে চিহ্নিত ১০৩ জনকে সোমবার দেশে ফেরত আনা হয়েছে। ৬ষ্ঠ দফায় এসব বাংলাদেশীদের ফেরত আনতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নেতৃত্বে বাংলাদেশী প্রতিনিধি দল সোমবার সকাল সকাল সাড়ে ১০টার দিকে উভয় দেশের ঘুনধুম ঢেকবনিয়া এলাকায় মিয়ানমার প্রতিনিধি দলের সাথে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্প্রতি সময়ে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমার উপকুলে নৌবাহিনী ভাসমান অবস্থায় দু’দফায় ৯৩৫ জন যাত্রীকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়। পরে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও বাংলাদেশ সীমান্তক্ষী বিজিবি’র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দফায় দফায় পতাকা বৈঠকে এসব উদ্ধার করা বাংলাদেশী নাগরিকদের যাচাই বাছাই করে ফেরত দিতে সম্মত হন। এর আগে পঞ্চম দফায় ৭২৭ জন বাংলাদেশী নাগরিককে ফেরত দেন মিয়ানমার।

সোমবাবার সকাল সাড়ে ১০টায় মিয়ানমার সীমান্তের ঢেঁকিবনিয়া বিজিপি ক্যাম্পে অনুষ্ঠিত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে মিয়ানমারের ২৭ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইমিগ্রেশন ডিপার্টমেন্টের উপ-পরিচালক ইউ সো নাইন। বর্ডার গার্ড বাংলাদেশের ২১ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কক্সবাজারস্থ ১৭ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহ্ সরকার। সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত এলাকা নিয়ে পারস্পরিক বন্ধুত্বসূলভ মনোভাব নিয়ে দায়িত্ব পালন করার জন্য একমত হন। আগামী ৮ নভেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্টিত হবে। সে কারণে বাংলাদেশের অভ্যান্তরে অপরাধীদের স্থান দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন কক্সবাজারস্থ সেক্টর কমান্ডার কর্ণেল এস এম আনিছুর রহমান। পাশাপাশি চোরাচালান, মাদক, মানব পাচার ও অনুপ্রবেশ প্রতিরোধেও বিজিবির পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়। পরে দুপুর ১টায় বাংলাদেশ-মিয়ানমার মৈত্র সেতু দিয়ে ১০৩ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করা হয়। আনুষ্টানিকতা শেষে দুপুর দেড় টার দিকে বিজিবি এবং পুলিশের উপস্থিতিতে ৪ টি বাসে করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে বলে সহকারী পুলিশ সুপার উখিয়ার সার্কেল আব্দুল মালেক মিয়া জানিয়েছেন।

মিয়ানমার থেকে ফেরত আসা ১০৩ জন বাংলাদেশীর মধ্যে ৭২ জনের পরিচয় পাওয়া গেছে এর মধ্যে হবিগঞ্জ ৬জন, গাইবান্ধা ২জন, ঝিনাইদহ ৯জন, নরসিংদী ১২ জন, জয়পুর হাট ৩জন, চুয়া ডাঙ্গা ২জন, বান্দরবান ২জন, বিবাড়ীয়া ২জন, চট্টগ্রামের ৩জন, ফরিদপুর ১৪ জন, চাদ পুর ২জন, সুনামগঞ্জ ৩জন, নারায়নগঞ্জ ৭জন, পাবনা ১জন, মাদারীপুর ৩জন, ফেনী ১জন। বাকিদের পরিচয় জানা যায়নি। বর্ডার গার্ড বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন কক্সবাজারস্থ সেক্টর কমান্ডার এস.এম আনিসুর রহমান, কক্সবাজার ১৭ বিজিবির উপ-অধিনায়ক ইমরান উল্লাহ সরকার, কক্সবাজারস্থ সেক্টরের অতিরিক্স পরিচালক মাহাবুব সাবের, মেজর আমিনুল ইসলাম, কক্সবাজার গোয়েন্দা বিভাগের পুলিশ কর্মকর্তা ছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার লোকজন। মিয়ানমারের পক্ষে উপস্থিত ছিলেন মিউ চু, কাইতুই জা, মিশনের ডেপুটি চিফ তারেক মাহমুদ, রাহাত হোসেন। আপলোড : ১৩ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : রাত ১২.১২ মিঃ





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ