সোমবার ● ১৩ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কাশিমপুর কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষে আহত ১
কাশিমপুর কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষে আহত ১
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি ::(৩০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.২০মিঃ) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দুই কয়েদির মধ্যে সংঘর্ষে হাফিজুর রহমান ভুট্টো (২১) নামে একজন আহত হয়েছেন৷
১৩ জুন সোমবার বিকেলে কাশিমপুর কারাগার পার্ট-২ তে এ ঘটনা ঘটে৷
আহত ওই কয়েদির পিতার নাম জালাল উদ্দিন৷ তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেলার নাশির আহমেদ জানান, বিকেলে বন্দিরা কারাগারের অভ্যন্তরে মাঠে খেলাধুলা ও হাঁটাচলা করে৷ এর এক পর্যায়ে রুবেল নামের এক বন্দি হাফিজুর রহমান ভুট্টোর উপর চড়াও হয়৷ এক পর্যায়ে রুবেল ব্লেড জাতীয় ধারালো বস্তু দিয়ে হাফিজুর রহমান ভুট্টোর গালে আঘাত করে৷ পরে রক্তাক্ত অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ তাদের মধ্যে পূর্ব বিরোধ থাকতে পারে বলে ওই কর্মকর্তার ধারণা৷
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক আব্দুল্লাহ আল মামুন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে কাশিমপুর কারাগার থেকে হাফিজুর রহমান ভুট্টো নামে এক কয়েদিকে চিকিত্সার জন্য আনা হয়৷ তার ডান ও বাম গালে প্রায় তিন ইঞ্চি লম্বা রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে৷ তাকে প্রাথমিক চিকিত্সা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
আহত ভুট্টো হাসপাতালে সাংবাদিকদের জানান, ওই কারাগারের কয়েদি জাহিদ তাকে অন্য কয়েদি দিয়ে মারধর করিয়েছে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা