শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » সিরাজগঞ্জে পানিবন্দী হাজারো মানুষ
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » সিরাজগঞ্জে পানিবন্দী হাজারো মানুষ
বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরাজগঞ্জে পানিবন্দী হাজারো মানুষ

---সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৬শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০২মিঃ) উজান থেকে পাহাড়ি ঢল ও ভারী বর্ষন যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জ জেলার চরাঞ্চলের ২৪টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে ৷ পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ৷ এর মধ্যে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের ২৫টি গ্রামই বন্যায় নিমজ্জিত হয়ে মানুষগুলো দুর্বিসহ অবস্থায় পড়েছে৷ অপরদিকে, পানি বাড়ার সাথে সাথে চৌহালীর এনায়েতপুরে ভাঙ্গন শুরু হয়েছে৷
সরেজমিনে দেখা যায়, জেলার ৮৩টি ইউনিয়নের মধ্যে ২৪টি ইউনিয়ন মধ্য যমুনায় চরাঞ্চলে অবস্থিত ৷ পানি বাড়ার সাথে এসব অঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে৷ ফসলী জমি পানিতে তলিয়ে গেছে৷ চরাঞ্চলের রাস্তাঘট তলিয়ে গেছে৷ বসতবাড়ী ও বাড়ীর চারপাশে পানি ওঠায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে৷ দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট৷ অধিকাংশ স্কুলগুলোতে পানি ওঠায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনা বিঘ্ন ঘটছে৷ কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়াতে কষ্ট হয়ে পড়েছে৷ বৃষ্টিতে ভিজে বাড়ী বাড়ী থেকে নৌকা যোগে ছাত্র-ছাত্রীরা এক পাড়া থেকে অন্যপাড়ায় যেতে হচ্ছে৷
সয়াশেখা স্কুলের ৫ম শ্রেনীর সুমন জানায়, বড় কয়ড়া থেকে সয়াশেখা নৌকাযোগে স্কুলে আসতে হয়েছে৷ অনেক সময় বৃষ্টি নামলে বই খাতা ভিজে যায়৷ তারপরেও কষ্ট করে স্কুল এসেছি৷ এছাড়াও পানি বাড়ার সাথে সাথে চৌহালীর উপজেলার এনায়েতপুরে নদীর তীরবর্তী বামন গ্রামে ভাঙ্গন শুরু হয়েছে৷ গত কয়েকদিনের প্রায় শতাধিক বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে৷
কাওয়াকোলা ইউপি সদস্য আব্দুস সালাম জানান, ৭নং ওয়ার্ডে বর্নি, বড় কয়ড়া ও ছোট কয়ড়া তিনটি গ্রামই বন্যা কবলিত হয়ে পড়েছে৷ এক বাড়ী থেকে অন্য বাড়ীতে যাতায়াত অসাধ্য হয়ে পড়েছে৷ দরিদ্র এসব মানুষের নৌকাও নেই৷ এঅবস্থায় মানুষগুলো দুর্বিসহভাবে জীবনযাপন করছে৷
কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান টি.এম. শাহাদত হোসেন বলেন, ইউনিয়নের প্রতিটি গ্রামই বন্যায় নিমজ্জিত হয়ে পড়েছে৷ নৌকা ছাড়া কেউ ঘর হতে বের হতে পারে না৷ সকল রাসত্মাঘাট-ফসলী জমি পানিতে তলিয়ে গেছে৷ কৃষকরা চরম ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে৷ দিনমজুর মানুষগুলোর চরম দুরাবস্থার সৃষ্টি হয়েছে৷ এখনও সরকারী সহায়তা পাওয়া যায়নি৷ উপজেলা পরিষদের নির্দেশনা অনুযায়ী তালিকা তৈরীর কাজ চলছে৷
উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা শাহজাহান আলী জানান, বৃহস্পতিবার সকাল থেকে কাওয়াকোলা ইউনিয়ন পরিদর্শন করা হয়েছে৷ এতে এ ইউপির ৮০ভাগ মানুষ পানি বন্দী রয়েছে৷ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে৷ ইউপি চেয়ারম্যানকে তালিকা তৈরীর নির্দেশ দেয়া হয়েছে৷ তালিকা জমা দেবার পরই সরকারী সহায়তা প্রদান করা হবে৷
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান ইমাম জানান, গত ১২ ঘন্টায় ৫ সে.মি পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে ১২.৯৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ এখনও বিপদসীমার ৪১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)