শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » আতঙ্কে দেশ ছাড়লেন ২ পুরোহিত
প্রথম পাতা » খুলনা বিভাগ » আতঙ্কে দেশ ছাড়লেন ২ পুরোহিত
বুধবার ● ২৭ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আতঙ্কে দেশ ছাড়লেন ২ পুরোহিত

---

ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: নিরাপত্তার অজুহাতে ঝিনাইদহের দুই পুরোহিত দেশ ত্যাগ করেছেন। তারা হলেন শৈলকুপার মঠবাড়ি কালীমন্দিরের পুরোহিত সোনা সাধু এবং রামগোপাল মন্দিরের পুরোহিত স্বপন চক্রবর্তী।

ঝিনাইদহে হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী এবং সেবায়েত শ্যামানন্দ দাস খুনের পর বিভিন্ন মন্দিরে নিরাপত্তা বাড়ানো হলেও আতংক তাদের পিছু ছাড়ছে না। তারপর ঝিনাইদহের সোনালী পাড়ায় একটি ভাড়া মেসে গুলশাল হত্যাকাণ্ডের অন্যতম নায়ক জঙ্গি নিবরাস ওরফে সাঈদ ও তার খালাতো ভাই পরিচয়দানকারী কিশোরগঞ্জের শোলাকিয়ায় নিহত জঙ্গি আবিরসহ ৭ জঙ্গি অবস্থান নেওয়ার কথা প্রচার হওয়ার পর থেকে হিন্দু সম্প্রদায়ের পুরোহিত-সেবায়েতদের মধ্যে আতংক বিরাজ করছিল। এরপর থেকে পূজা অর্চনার জন্য মন্দিরে যেতে ভয় পাচ্ছেন তারা।

এ ঘটনায় রামগোপাল মন্দিরের সভাপতি কালাচান সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুই হত্যাকাণ্ডের পর তাদের মন্দিরের পুরোহিত অন্য একজনকে দায়িত্ব দিয়ে ভারত চলে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি ফিরতে পারেন বলে জানিয়ে গেছেন।

অন্যদিকে মঠবাড়ি কালীমন্দিরের পুরোহিত প্রতাপ চন্দ্র সাহা জানান, পুলিশের পক্ষ থেকে পুরোহিত স্বপন চক্রবর্তীকে সতর্ক থাকার কথা বলতেই তিনি আতংকে দেশত্যাগ করেন। দেশের অবস্থা ভাল হলে ফিরবেন বলে জানিয়েছেন।
এক মাসের ব্যবধানে ঝিনাইদহে এক হিন্দু পুরোহিত এবং এক সেবায়েত খুনের পর বিভিন্ন মন্দিরে নিরাপত্তা বাড়ানো হলেও আতঙ্ক পিছু ছাড়ছে না পুরোহিত ও সেবায়েতদের৷ জেলাটিতে চারটি গুপ্ত হত্যা এবং জঙ্গি আসত্মানার সন্ধান মেলার পর আতঙ্কে রয়েছেন হিন্দু ব্যবসায়ী ও সাধারণ মানুষও৷ পুলিশি নিরাপত্তার পরও তারা নিজেরা সতর্ক হয়ে চলাফেরা করছেন৷

ঝিনাইদহের বিভিন্ন স্থান ঘুরে জানা গেছে, শৈলকুপার মঠবাড়ি কালীমন্দিরের পুরোহিত সোনা সাধু এবং রামগোপাল মন্দিরের পুরোহিত স্বপন চক্রবর্তী ভারতে চলে গেছেন৷

রামগোপাল মন্দিরের সভাপতি কালাচান সাহা জানান, দুই হত্যাকান্ডের পর তাদের মন্দিরের পুরোহিত অন্য একজনকে দায়িত্ব দিয়ে ভারত চলে গেছেন৷ পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি ফিরতে পারেন বলে জানিয়ে গেছেন৷
অন্যদিকে মঠবাড়ি কালীমন্দিরের পুরোহিত প্রতাপ চন্দ্র সাহা সাংবাদিক জাহিদুর রহমানকে জানান, পুলিশের পক্ষ থেকে সতর্ক থাকতে বলার পর দেশ ছেড়েছেন তাদের পুরোহিত৷
“পুরোহিত হত্যার ঘটনার পর আমাদের মন্দিরে পুলিশ এসেছিল৷ তারা পুরোহিতকে বলল, আপনার মন্দির দুর্গম এলাকায়, যাতায়াতে সমস্যা, আপনি একটু সাবধানে থাকবেন৷ এরপর তিনি ভারত চলে যান৷”
এছাড়াও ওই এলাকায় গত ১ জুলাই এবং ৭ জুন এ হত্যাকান্ডের ঘটনা ঘটে৷

দুই খুনের পর ঝিনাইদহের প্রায় সব মন্দিরেই পুরোহিত, সেবায়েত এমনকি পুণ্যার্থীরাও ভয়ে আছেন৷
মন্দিরগুলোয় পূজা অর্চনা হচ্ছে ফটক আটকে৷ আর পূজা শেষে বন্ধ রাখা হয় মন্দির৷

শহরের শ্রী শ্রী মোদনমোহন মন্দিরে গিয়ে সেখানে দুজন পুলিশ সদস্যকে নিরাপত্তায় নিয়োজিত দেখা যায়৷
সেখানে কনস্টেবল আরিফুল ইসলাম জানান, একজন এএসআই এর তদারকিতে পুলিশের ৬ সদস্য পালাক্রমে এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করেন৷

পাহারায় পুলিশ থাকলেও তাতে আতঙ্ক কাটেনি বলে জানালেন মন্দিরের পুরোহিত মদন গাঙ্গুলী৷ তার কথাতেই বোঝা গেল আতঙ্ক কতটা চেপে বসেছে৷

“বলতে গেলে ভেতরে বন্দি অবস্থায় আছি৷ পারতপক্ষে বাইরে বের হই না৷ কারও বাড়িতে ডাক পড়লে ভয়ে ভয়ে দুই একজন সঙ্গে নিয়ে যাতায়াত করি৷ মাঝে মাঝে পুলিশও নিয়ে যাই৷”

তার প্রশ্ন- তারা পুরোহিত, কোনো রাজনীতি করেন না, তারপরও কেন তাদের ওপরই হামলা ?”

রবিবার শহরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমন্দিরে দেখা যায়, পূজা শেষ হওয়ার পরপরই মন্দির বন্ধ করে দেওয়া হয়৷ এই মন্দিরে এখন গেট আটকেই পূজা হয় বলে জানান স্থানীয়রা৷

শহরের চাকলাবাড়ি মন্দিরের পুরোহিতও কলাপসিবল গেইটবন্ধ করে পূজা করেন৷ এভাবে কতদিন বাঁচা যায়- প্রশ্ন তুলে তিনি বলেন, পুলিশ মাঝে মাঝে আসে, তারপরও তারা আতঙ্কে থাকেন৷ পুরোহিত-সেবায়েত ছাড়াও হিন্দু সমপ্রদায়ের সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক রয়েছে৷

শহরের প্রতিষ্ঠিত একজন হিন্দু ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “খুব আতঙ্কে আছি৷ কখন কী হয়, বুঝতে পারছি না৷ তাই মন খুলে ব্যবসা বাণিজ্যেও মন দিতে পারছি না৷”

হিন্দু পুরোহিত, সেবায়েত এবং সাধারণ মানুষের নিরাপত্তায় নেওয়া ব্যবস্থা প্রসঙ্গে জেলার পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, “আমরা পুরোহিত ও সেবায়েতদের নিরাপত্তার ব্যবস্থা করেছি৷ জেলা শহর ও উপজেলা সদরে যে সব মন্দিরে নিত্যপূজা হয়, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে৷

“এছাড়া বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবক দল গঠন করে দেওয়া হয়েছে৷ স্বেচ্ছাসেবকরা পূজার আগে পুরোহিতকে মন্দিরে নিয়ে যায়, পূজার পর আবার বাড়ি পৌঁছে দেয়৷”





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ