শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জ শ্রমিক কলেজ সরকারী করায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জ শ্রমিক কলেজ সরকারী করায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল
মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জ শ্রমিক কলেজ সরকারী করায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

---গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারী করণ করায় ২২ আগস্ট সোমবার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ওই কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা৷

গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারী করণ করায় সোমবার দুপুরে ওই কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌস মিয়ার নেতৃত্বে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে একটি আনন্দ মিছিল বের হয়৷ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়৷ পরে সেখানে কলেজের শিক্ষক ও কর্মচারীরা সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন৷ এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌছ মিয়া জানান, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণের ঘোষণা করেছেন৷ এ লক্ষে প্রধানমন্ত্রীর সম্মতিপ্রাপ্ত ৬৪টি কলেজের তালিকায় কালীগঞ্জ শ্রমিক কলেজের নাম থাকায় আমরা খুবই আনন্দিত৷ কালীগঞ্জ শ্রমিক কলেজটি সরকারি করার বিষয়টি ছিল আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি৷ আমাদের কলেজের নাম সরকারী করণের তালিকায় থাকায় কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সোমবার সকালে একটি আনন্দ মিছিল কলেজ প্রাঙ্গণ হতে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজে এসে সমাপ্ত হয়৷ এ সময় কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌছ মিয়া- কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং কালীগঞ্জের মানুষের নির্ভরযোগ্য ঠিকানা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপিকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন৷

উল্লেখ্য, গাজীপরের কালীগঞ্জে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসলিন কটন মিলের শ্রমিকের অর্থায়নে ১৯৭০ সালে স্থাপিত হয় এই শ্রমিক কলেজটি৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)