শনিবার ● ২৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সলঙ্গায় বিদেশী মুদ্রাসহ এক ব্যবসায়ী গ্রেফতার
সলঙ্গায় বিদেশী মুদ্রাসহ এক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৪ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৯মি.) সিরাজগঞ্জের সলঙ্গায় বিদেশী মুদ্রাসহ আরিফুজ্জামান (৩৫) নামে এক ধাতব মুদ্রা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে৷
আরিফুজ্জামান মেহেরপুর জেলার আমঝুপি গ্রামের আবুল কাশেমের ছেলে৷ ২৯ অক্টোবর শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়৷
রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোতাহার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল আতিয়া হোটেলে অভিযান চালানো হয়৷
এ সময় আরিফুজ্জামানের নিকট থেকে বিদেশি একটি ধাতব মুদ্রাসহ কয়েকটি ব্যাংকের চেকবই ও মুদ্রা বেচাকেনার আলামত উদ্ধার করা হয়৷
পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান জানান, মুদ্রা গুলো বিক্রির উদ্দ্যেশে হোটেলের একটি কক্ষে তিনদিন ধরে অপেক্ষা করছিল বলে পুলিশ জানিয়েছেন৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা