শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে ছাত্রলীগের ভাঙচুর
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে ছাত্রলীগের ভাঙচুর
রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে ছাত্রলীগের ভাঙচুর

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনে ভাঙচুর করেছে ছাত্রলীগ৷ এ ঘটনায় সম্মেলনের দ্বিতীয় পর্ব কমিটি ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়৷ তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি৷২৯ অক্টোবর শনিবার বিকেলে গাজীপুর জেলা শহরের রথখোলাস্থ বঙ্গতাজ মিলনায়তনে এ ঘটনা ঘটে৷ এ সময় মহিলা নেতা-কর্মীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে৷ অনেকে দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন৷

প্রত্যক্ষদর্শী ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, সকাল ১০টার দিকে গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এড. আ.ক.ম মোজাম্মেল হক৷ এছাড়া মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন হোসেন, দফতর সম্পাদক কামরুন নেছা মান্নান প্রমুখ বক্তব্য রাখেন৷

বিকেল ৩টার দিকে সম্মেলনের প্রথম পর্ব শেষ হয়৷ পরে দুপুরের খাবারের বিরতি দেয়া হয়৷ বিকেল ৪টার দিকে দ্বিতীয় পর্বে কমিটি ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর কথা৷ এর জন্য মঞ্চের প্রস্তুতি পর্ব চলছিল৷ এসময় মঞ্চে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীদের মঞ্চ খালি করার কথা বলা হয়৷ ছাত্রলীগের নেতাকর্মীরা মঞ্চত্যাগও করেন৷ এর কিছু সময় পর একদল উ-শৃঙ্খল কর্মী সম্মেলন স্থলে প্রবেশ করে চেয়ার, টেবিল, লাইট, ফ্যান, ব্যানার, ফেস্টুন ব্যাপক ভাঙচুর করে৷ এসময় পুরো মিলনায়তন জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়৷

মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দিগবিদিক ছোটাছুটি করতে থাকেন৷ অনেকে আতঙ্কে সম্মেলন স্থল ত্যাগ করে রাস্তায় গিয়ে অবস্থান নেয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে ছুটে আসেন৷

এ ব্যাপারে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক কামরুন নেছা মান্নান জানান, প্রথম অধিবেশনের পর মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে৷ দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণার কথা ছিল৷ কারো পক্ষে প্রভাবিত হয়ে কমিটি ঘোষণা বানচাল করার জন্য এ ঘটনা ঘটানো হতে পারে৷

তিনি আরো জানান, এখন গাজীপুর মহানগর আওয়ামী মহিলা লীগের কোনো কমিটি নেই৷ ঢাকায় ফিরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে৷

জয়দেবপুর থানা পুলিশের ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, সম্মেলনে হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে৷

সকালে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন নেছা মোশারাফ, প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক আসমা জেরিন ঝুমু৷

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আ. ক. ম মোজাম্মেল হক বলেন, নারীদের জাগিয়ে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ নারীদের স্বাবলম্বী করতে বর্তমান সরকার নানা পদক্ষে গ্রহণ করেছেন৷ আগে নারীদের কাজের কোন মূল্যায়ন ছিল না৷ শেখ হাসিনা নারীদের কাজের মূল্যায়ন করেছেন৷ নারীরা তাদের যোগ্যতা বলে এগিয়ে যাচ্ছে৷ দেশের উন্নয়নে পুরুষের যেমন ভূমিকা রয়েছে তেমনি নারীদের অবদানও কম নয়৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)