সোমবার ● ২৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময় সভা
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময় সভা

চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাথে বনপা চট্টগ্রাম জেলার নব-নির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর রবিবার বিকাল ৪টায় নগরীর আন্দরকিল্লাস্থ অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহবায়ক ও সিটিজি টাইমস২৪ ডটকম’র প্রধান সম্পাদক সুলাইমান মেহেদী হাসান।
সদস্য সচিব বাবলু দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বনপা চট্টগ্রাম জেলার সাধারন সম্পাদক অধ্যাপক মুকতাদের আজাদ খান।
অনলাইন প্রেস ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক কাজী জিয়া উদ্দীন সোহেল, সদস্য ইব্রাহিম বিন তাহের, মোহাম্মদ শাহাজাহান, মীর মামুন, আনোয়ার হোসাইন প্রমূখ।
বনপার পক্ষে বক্তব্য রাখেন বনপার সহ-সভাপতি শাহাদাৎ হোসেন আশরাফ, সহ-সভাপতি এম মিলাদ উদ্দীন মুন্না, অর্থ সম্পাদক এবিএম মুজাহিদুল ইসলাম বাতেন, দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দীন আকাশ, মহিলা সম্পাদক খাদিজা আক্তার পপি, প্রকাশনা সম্পাদক শামসুদ্দীন চৌধুরী, নির্বাহী সদস্য এড. ইব্রাহিম খলিল প্রমূখ।
সভায় চট্টগ্রামে সকল অনলাইন নিউজ পোর্টালের উপস্থিতিতে একটি সুন্দর, সু-শৃঙ্খল ও গ্রহণযোগ্য প্রেস ক্লাব এবং বনপা কমিটি উপহার দেয়ায় উভয় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। এছাড়া বনপার কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম স্বপনের দৃঢ় পদক্ষেপের কারনে চট্টগ্রামে ভূয়া বনপা নামধারীদের পতন হওয়ায় মহান আল্লাহতায়ালার শুকরিয়া আদায় করা হয়। একইভাবে চট্টগ্রামে ভূয়া অনলাইন প্রেস ক্লাব নামধারীদের সকল অপতৎপরতা মূলউৎপাটনেও কেন্দ্রীয় প্রেস ক্লাব কমিটি জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আপলোড : ২৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বেলা ১.৩২ মিঃ





হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা
রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা