শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কার্মসূচী হাতে নিয়েছে বান্দরবান জেলা পরিষদ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কার্মসূচী হাতে নিয়েছে বান্দরবান জেলা পরিষদ
মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কার্মসূচী হাতে নিয়েছে বান্দরবান জেলা পরিষদ

---মো. নুর হোসন, বান্দরবান প্রতিনিধি :: (২৯ আগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৪মি.) বান্দরবানে আগামী ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিনব্যাপি কার্যক্রম হাতে নিয়েছে বান্দরবান জেলা পরিষদ। নানা আয়োজনের মধ্যেদিয়ে দিবসটি পালন করা হবে বান্দরবানেও। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা। মহান বিজয় দিবস-২০১৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে বান্দরবানবসীর পক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। আগামী ১৬ ই ডিসেম্বর রাত ১২.০১ মিনিটে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হবে। সকাল ৬ টায় পরিষদ চত্বর স্মৃতিস্তম্ভ, এর পর পরই বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করা হবে। এতে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ অন্যান্য ব্যক্তিবর্গ। একই সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলক সর্বসাধারণের পুস্পস্তবক অর্পণের জন্য উন্মুক্ত থাকবে। সকাল ৬ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তিমালিকানাধীন ভবনে সঠিক পরিমাপের জাতীয় পতাকা উত্তোলন এবং সন্ধ্যায় আলোকসজ্জা করা হবে। সূর্যোদয়ের পূর্বে বান্দরবানের পৌর এলাকাধীন সড়কসমূহ পতাকা দ্বারা সজ্জিতকরণ এবং বান্দরবান শহর ও বাজার এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখা। একই সাথে দূর্ঘটনা রোধকল্পে পৌর এলাকার সকল সড়কে স্থাপিত স্পীড ব্রেকারগুলো উজ্জ্বল রং দিয়ে সজ্জিত করা হবে। সকাল ৮.৩০ টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বান্দরবান স্টেডিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী করা হবে। এতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও মার্চপাস্ট এর সালাম গ্রহণ করবেন। মঞ্চে প্রধান অতিথির সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত থাকবেন। সকাল ১১ টায় বান্দরবান স্টেডিয়ামে মহিলা ও শিশু ক্রীড়া এবং যেমন খুশী তেমন সাজ প্রতিযোগীতার আয়োজন করা হবে। আগের দিন ১৫ ই ডিসেম্বর সকাল ১০ টায় বান্দরবান স্টেডিয়ামে মহিলা ভলিবল/হ্যান্ডবল প্রতিযোগীতা, বিকাল ৩ টায় বান্দরবান শিশু একাডেমীতে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগীতা এবং সুবিধামত সময়ে ম্যারাথ দৌড় প্রতিযোগীতা স্থান সুয়ালক বাজার পয়েন্ট হতে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত, টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ বান্দরবান স্টেডিয়ামে ও ভলিবল প্রতিযোগীতা স্থানীয় রাজার মাঠে অনুষ্ঠিত হবে। ১৬ ই ডিসেম্বর বিকাল ৩ টায় বান্দরবান স্টেডিয়ামে প্রদর্শনী ফুটবল ও প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭ টা হতে রাত ৮.৩০ টা পর্যন্ত বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট অডিটরিয়ামে স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, কারাতে প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সন্ধ্যা ৭ টায় বান্দরবান রাজার মাঠে স্বাধীনতা যুদ্ধের উপর চলচিত্র প্রদর্শনীর আয়োজনও করা হবে। পরিশেষে সুবিধামত সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা, বৌদ্ধ বিহার ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪  অফিস  চলছে ১ বন কর্মকর্তা  দিয়ে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ

আর্কাইভ