শনিবার ● ১৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » পরাজিত শক্তির ব্যাপারে সদা সতর্ক ও সচেতন থাকতে হবে : লায়ন গনি মিয়া বাবুল
পরাজিত শক্তির ব্যাপারে সদা সতর্ক ও সচেতন থাকতে হবে : লায়ন গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: (৩ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০২মি.) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি ও তাদের অনুচরদের এবং বর্হিশত্রুর হাত থেকে দেশকে নিরাপদ রাখতে আমাদেরকে সদা সতর্ক ও সচেতন থাকতে হবে।
স্বাধীনতাবিরোধীরা হিংসাত্মক কার্যকলাপের মাধ্যমে যেকোন সময় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানতে পারে। স্বাধীনতা জাতীয় জীবনের অমূল্য সম্পদ, কিন্তু স্বাধীনতা অর্জন হলেই সংগ্রাম শেষ হয়ে যায় না, বরং তখন বিজয়ী জাতির সামনে আসে স্বাধীনতা রক্ষার সংগ্রাম। এ সংগ্রামে আরো বেশী ত্যাগ-তীতিক্ষা ও শক্তি-সামর্থ্যরে প্রয়োজন হয়। কারণ স্বাধীন দেশের ভেতরে ও বাইরে শত্রুর অভাব নেই। এরা সুযোগের সন্ধানে তৎপর থাকে। স্বাধীনতাকে ফলপ্রসু করতে দেশের সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন অপরিহার্য।
সাপ্তাহিক ঝুমুর পত্রিকার উদ্যোগে মহান বিজয় দিবস-২০১৬ উপলক্ষে ১৭ ডিসেম্বর শনিবার সকালে ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত ‘৪৬তম বিজয় দিবসে প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পত্রিকার উপদেষ্টা মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাপ্তাহিক ঝুমুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মাসুদ আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব নাছিরউল্লাহ ভূইয়া, কৃষক শ্রমিক পার্টি- কেএসপি’র সভাপতি লায়ন সালাম মাহমুদ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শফিউজ্জামান স্বপন, হংকং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা জাহিদুজ্জামান ফারুক ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের ক্রীড়া সম্পাদক মো. আজিজুর রহমান ভূইয়া।





ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন