শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » শিক্ষার মান নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান
প্রথম পাতা » গাজিপুর » শিক্ষার মান নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান
সোমবার ● ১৯ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষার মান নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.১৩মি.) রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে সম্মিলিত প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন, যাতে ছাত্র-ছাত্রীরা স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা যথাযথভাবে মোকাবেলা করতে পারে।

১৯ ডিসেম্বর সোমবার গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বিওইউ) পঞ্চম সমাবর্তন ভাষণে রাষ্ট্রপতি বলেন, জ্ঞানদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিকশিত করে তোলাই শিক্ষার প্রকৃত কাজ।
শিক্ষার হার বৃদ্ধির পাশাপশি সম্মিলিতভাবে মান নিশ্চিত করতে হবে। শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি গুণগত শিক্ষার ওপর সমধিক গুরুত্ব প্রদান করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষার হার ক্রমাগত বেড়েই চলেছে। এটা অত্যন্ত আশাপ্রদ বিষয়। তবে মনে রাখতে হবে, পাস করা আর শিক্ষিত হওয়া এক কথা নয়।

সমাবর্তনে উপস্থিত নানা বয়সী ডিগ্রিধারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, শিক্ষা আর অভিজ্ঞতার সমন্বয়েই জীবনে পরিপূর্ণতা আসে। উচ্চশিক্ষার লক্ষ্য কেবল ডিগ্রি অর্জন নয়, চাকরি বা কর্মজীবনে ভালো উপার্জন নয় প্রকৃত অর্থে একজন পরিপূর্ণ আদর্শ মানুষ হওয়া, যেখানে জ্ঞানের প্রবাহমান ধারার সাথে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের মতো গুণাবলীর প্রতিফলন ঘটবে। শিক্ষার্থীদের দেশের ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে জ্ঞান দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মোঃ আবদুল হামিদ।

সমাবর্তনে মোট ৫ হাজার ১০ জন ছাত্র-ছাত্রী ডিগ্রি গ্রহণ করেন।

রাষ্ট্রপতি বলেন, পুঁথিগত বিদ্যার মধ্যে সীমিত না থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রকৃত জ্ঞানচর্চার শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ থেকে নিজ নিজ অঙ্গনকে জ্ঞানচর্চা ও গবেষণার পরিপূর্ণ ক্ষেত্রে পরিণত করার আহ্বান জানান তিনি।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতির প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, নানা কারণে শিক্ষার সুযোগ-বঞ্চিত ও প্রচলিত পদ্ধতিতে লেখাপড়ার সুযোগ হারানো অনেক মানুষের শিক্ষার সুযোগ তৈরি করে দিয়ে উ›মুক্ত বিশ্ববিদ্যালয় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

সমাবর্তনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এ মান্নানও বক্তৃতা করেন। এতে সমাবর্তন বক্তা ছিলেন কমনওয়েল্থ অব লার্নিংয়ের প্রেসিডেন্ট ও সিইও অধ্যাপক আশা কানওয়ার।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ