শিরোনাম:
●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » জনদুর্ভোগ » ভাঙনের কবলে বরগুনার কয়েকটি উপজেলা: স্বাভাবিক জীবন ব্যাহত
প্রথম পাতা » জনদুর্ভোগ » ভাঙনের কবলে বরগুনার কয়েকটি উপজেলা: স্বাভাবিক জীবন ব্যাহত
শুক্রবার ● ২৩ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাঙনের কবলে বরগুনার কয়েকটি উপজেলা: স্বাভাবিক জীবন ব্যাহত

---মুতাসিম বিল্লাহ,বরগুনা প্রতিনিধি :: (৯পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪৩মি.) ‘ব্যামালা কইছি,হ্যারা কেউ হোনেনা মোগো কতা। ভিডামাডি সব নদীতে শ্যাস অইয়া যাইবে, হ্যাতে হ্যাগো কিচু অইবেনা। যেহানে লাগবে দশ আত খাড়া, হে হানে দেয় ছয় আত খাড়া। হ্যা থাকপে ক্যামমে নদী ভাঙনের ঝুঁকির কথা জানিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন বরগুনার বেতাগী উপজেলার বেতাগী সদর ইউনিয়নের জোপখালী গ্রামের তারেক হাওলাদার ও মনিরুজ্জামান, জানান, এছাড়াও, বরগুনার তিনটি নদী ভাঙন কবলিত এলাকার অধিকাংশ মানুষের একই অবস্থা। আর এ ভাঙনের ফলে হুমকিতে রয়েছে কয়েক হাজার পরিবার।

প্রতিনিয়ত নদী ভাঙনের ফলে বাবা-দাদার রেখে যাওয়া জমি, বসত ভিটা নদী গর্ভে  বিলীন হয়ে যাচ্ছে। নামে মাত্র বেড়িবাঁধ দেওয়ায় তা প্রতিবছর বর্ষা মৌসুমে ভেঙে যায়। আবার নতুন করে একইরকম বেড়িবাঁধ দিলেও আতংকে ভুগছে ভুক্ত
ভোগিরা ও ভাঙ্গন কবলিত মানুষেরা। এরই মধ্যে বরগুনার প্রধান তিন নদী
বিষখালী , বুড়িশ্বর ও বলেশ্বর নদীর বেড়িবাঁধে ভাঙন লেগেছে। ভাঙা বেড়িবাঁধে ও বেশ কয়েক স্থান দিয়ে নতুন করে বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে বাড়িঘর, মাছের ঘের, ফসলী ক্ষেত। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

বেতাগী উপজেলার বিষখালী নদীর তীরে বেতাগী সদর এলকার জোপখালী গ্রামের বেড়িবাঁধ ভেঙে বিলীন হয়ে যাচ্ছে অনেক চাষাবাদ জমি-জমা ভিটা-বাড়ী প্রতিনিয়ত মাজে বিষখালীর আকা-বাকা সুরচন্দের জোয়ারে উত্তাল পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, পুকুর, মাঝের ঘের, নষ্ট হয়েছে ফসলি জমির ফসল।

বেতাগী সদর পৌর পুলিশ-ফাড়ি এলাকার বেড়িবাঁধ ভাঙ্গনের কবলে পড়ে বিপর্যস্ত হতে চলছে বেতাগী পৌর পুলিশ ফাড়ি এলাকা এবং বিষখালীর ভাঙ্গনে বেতাগীর কিছু এলাকা। ভাঙনের ফলে দিনে দুবার করে জোয়ারের পানিতে ভাসছে আর ভাটায় শুকাচ্ছে এলাকাবাসী।

বলেশ্বর নদীর পানির চাপে কাঠালতলী ইউনিয়নের বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। বরগুনা আমতলী উপজেলার আরপাঙ্গাশীয়া ইউনিয়নের বালিয়াতলী এলাকার বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে ৪টি গ্রাম। জোয়ারের পানিতে দিনে দুবার ভাসছে আর ভাটায় শুকাচ্ছে এখানকার মানুষ।

এছাড়াও বেতাগী উপজেলার বিভিন্ন এলকা সারেজমিনে ঘুড়ে দেখা গেছে বিষখালির ভাঙ্গনে পড়েছে, যেমনটা দেখা মিললো বেতাগীর কিছু এলাকায় যেমনটি বেতাগী উপজেলার, কালিকাবাড়ী, আলিয়াবাদ, ঝোপখালী, ভোলানাথপুর, জগাইখালী, কালিকাবাড়ী, গাবতলী, আলিয়াবাদ, জোয়ার করুনা, গ্রেমর্দন, পূর্ব বেতাগী, পশ্চিম বেতাগী, বেতাগী পৌর শহারের বেড়ীবাধ এমনি ভাঙ্গনে হুমকিতে
রয়েছে পৌর শহর। যার ফলপ্রসূতিতে বেতাগীতে শহর রক্ষার বাঁধসহ বেশ কিছু এলাকা রয়েছে ঝুঁকিতে।

বরগুনার তালতলী উপজেলার বেড়িবাঁধের ওপরে পচাকোড়ালিয়া বাজারে ভাঙনে বিলিন হয়েছে ৯টি ব্যাবসায়ী প্রতিষ্ঠান। খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা সদর উপজেলার বালিয়াতলী, নিশানবাড়িয়া, নলটোনা, ডালভাঙ্গা, পাথরঘাটা উপজেলার জ্বিনতলা, রুহিতা, বাদুরতলা, হরিণ বাড়ীয়া, পদ্মা, হারিটানা, কোড়ালিয়া, নিজ লাঠিমারা, ছোট টেংরা, গাববাড়ীয়া, তালতলীতে বেড়ীবাধের বাইরে খোটটার চর, নলবুনিয়ার চর, আশার চর, তেতুল বাড়ীয়া,জোয়ারের পানিতে ভাসছে আর ভাটায়
শুকাচ্ছে। আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলি, চর বালিয়াতলী, দক্ষিণ বালিয়াতলী ও পছরবুনিয়া সহ বেশ কয়েকটি এলাকায়ও একই অবস্থা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নামে মাত্র বেড়িবাঁধ জোয়ারের পানির চাপে ভেঙে গিয়ে তলিয়ে গেছে ঘরবাড়িসহ ফসলি জমি, মাছের ঘের, সবজির ক্ষেত। প্রতিদিন দুবার করে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে আর ভাটায় শুকাচ্ছে ভাঙন কবলিত এলাকার মানুষ।

পচাকোরালিয়া বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হিরন, খোকন ইব্রাহীম বলেন, হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পায়। পরে পানি কমতে থাকলে বাঁধের রাস্তার অর্ধেক ধরে নদীর পাশ ভাঙতে থাকে। যার ফলে আমাদের ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে যায়। তারা আরও বলেন, আমাদের আয়ের একমাত্র উৎস হারিয়ে এখন দিশেহার হয়ে পরেছি। নতুন করে দোকান উঠাতে অনেক টাকা লাগে যা আমাদের কারও কাছে নেই। বালিয়াতলী এলাকার সবুজ মিয়া জানান, আমাদের দাবি ছিল বড় করে বেড়িবাঁধ ও ভাঙন রোধে দীর্ঘ মেয়াদী পদ্ধতির। কিন্তু কয়েক বছর ধরে ভাঙন অব্যাহত আছে। অনেকেই
ভাঙনের কারণে ঘর ভেঙে অন্য জায়গায় বাড়ি করেছে। স্কুল সরিয়ে অন্য জায়গায় নেওয়া হয়েছে। যাওয়ার মতো জায়গা নেই এমন অনেক পরিবার হুমকির মুখে রয়েছে। যে ক্ষতি পুষিয়ে নেওয়ার নয়। তিনি আরও বলেন, এখন পথে বসে
যাওয়ার উপক্রম হয়েছে। জেলা প্রশাসক ড. বশিরুল আলম বলেন, আমরা ইতোমধ্যে যে সব এলাকায় ভাঙনের খবর পেয়েছি সেসব এলাকা পরিদর্শন
করে দ্রুত সহয়তার জন্য ত্রাণ বিতরণ করেছি, এবং বেড়িবাঁধ ভাঙ্গনের কবল থেকে বাঁচাতে সার্বত্মক প্রচেষ্টা চালাচ্ছি।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)