রবিবার ● ২৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে সেনাবাহীনির শীতবস্ত্র বিতরন
পানছড়িতে সেনাবাহীনির শীতবস্ত্র বিতরন
পানছড়ি প্রতিনিধি :: (১১ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মি.)
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে শীতবন্ত্র বিতরণ করা হয়েছে। ২৫ ডিসেম্বর রবিবার সকালে মহাজনপাড়া ও বড় সাওতালপাড়া এলাকায় ৩ শতাধিক গরীব, অসাহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
খাগড়াছড়ি জোনের সহযোগীতায় পানছড়ি সাব জোনের জোন অধিনায়ক ক্যাপ্টেন রোমান আল আসিফ এই শীতবস্ত্র বিতরণ করেন।
আইয়ুবনগরের বাসিন্দা আবদুর রশিদ (৭০), যৌথখামার এলাকার বাসিন্দা ধনা চাকমা (৭৫), এবং সাওতালপাড়ার বাসিন্দা মনোরাম চাকমা (৮৫) শীতবন্ত্র গ্রহণ শেষে সাংবাদিকদের বলেন, আমরা যখন শীতে যুবুথুবু তখনই সেনাবাহিনী আমাদের পাশে দাড়িয়েছে। সেনাবাহিনী সবসময়ই আমাদের পাশে ছিল।
এসময় পানছড়ি উপজেলা আওয়ামীলী‘র আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির, কলাবাগান বাইতুননুর জামে মসজিদ কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম ও পানছড়ি কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক কালা চাঁদ ত্রিপুরা প্রমূখ উপস্থিত ছিলেন।





পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার