শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে : প্রতিমন্ত্রী চুমকি
প্রথম পাতা » গাজিপুর » সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে : প্রতিমন্ত্রী চুমকি
রবিবার ● ২৫ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে : প্রতিমন্ত্রী চুমকি

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০মি.) মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার অগ্রণী ভূমিকায় দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। মাথাপিছু আয় বেড়েছে। কর্মসংস্থানের পরিধি দিন দিন বেড়েই চলছে। আর এই ধারা অব্যাহত রাখতে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।

২৫ ডিসেম্বর রবিবার দুপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া খ্রিস্টান ধর্মপল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে গেছেন। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন ‘ধর্ম যার যার, উৎসব সবার’। কাজেই বড়দিনের আনুষ্ঠানিকতাই আমাদের মূল দায়িত্ব নয়। খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে এবং তারা যেন নিজেদের কখনো সংখ্যালঘু মনে না করে সে ব্যাপারেও দৃষ্টি রাখতে হবে।

তুমলিয়া ধর্মপল্লীর পাল পুরোহিত আলবিন গমেজের সভাপতিত্বে ও তুমলিয়া প্যারিস কাউন্সিলের সহ-সভাপতি বাদল বেনজামিন রোজারিও’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুহাম্মদ মুশফিকুর রহমান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে দিবসটি উপলক্ষে প্রতিমন্ত্রী তুমলিয়া খ্রিস্টান প্যারিস ধর্মপল্লীতে বড়দিনের কেক কাটেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)