রবিবার ● ২৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে যীশু খ্রীস্টের জন্মদিন পালিত
কালীগঞ্জে যীশু খ্রীস্টের জন্মদিন পালিত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৫মি.) খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যীশু খ্রিস্টের জন্মদিন ২৫ ডিসেম্বর রবিবার নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করছেন গাজীপুরের কালীগঞ্জের খ্রিস্টান পল্লী খ্যাত নাগরী এলাকার জনগণ। সেইন্ট নিকুলাস গীর্জায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে সকালে শুরু হয় যীশু খ্রিস্টের জন্মদিন উৎসব। আগত সকল শ্রেণী পেশার যিশু ভক্তরা সবার মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বিনিময় করেন।
বড় দিন উপলক্ষে গাজীপুরের খ্রিস্টান পল্লী নাগরীর সেন্ট নিকুলাস গীর্জায় আয়োজন করা হয় বৃহৎ প্রার্থনা সভা।
রবিবার সকালে গির্জায় ঘন্টা ধ্বণি, সমবেত প্রার্থনা ও প্রচলিত রীতিনীতির মধ্যদিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের এ ধর্মীয় উৎসব শুরু হয়। এসময় বর্ণিল সুরের মূর্চ্ছনায় প্রভু যিশু স্মরণে প্রার্থনা সংগীত পরিবেশন করা হয়।
বিপুল সংখ্যক যীশুভক্ত নারী-পুরুষ ও শিশুরা ধর্মীয় প্রার্থনায় অংশ নিয়ে প্রভুর যিশুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন যাপন এবং সকল দেশবাসীর মঙ্গল কামনা করেন।
প্রভু যিশু প্রদর্শিত শান্তি, সহমর্মিতা, সম্প্রীতি ও সত্যের পথ সকল ভক্তের মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা করেন গীর্জার পাল পুরোহিত।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা