বুধবার ● ২৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » লামার সমাজ সেবকের নবাব সিরাজ-উদ-দৌলা স্বর্ণ পদক লাভ
লামার সমাজ সেবকের নবাব সিরাজ-উদ-দৌলা স্বর্ণ পদক লাভ
মো: নুর হোসেন, বান্দরবান জেলা প্রতিনিধি :: (১৪ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মি.) শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় জাতীয়ভাবে ‘নবাব সিরাজ-উদ-দৌলা স্বর্ণ পদক’ এ ভূষিত হয়েছেন বান্দরবানের লামা উপজেলার সমাজ সেবক শেখ এইচ. এম. আহসান উল্লাহ। তিনি উপজেলার ফাইতং ইউনিয়নের দিলওয়ারুল উলুম মাদরাসা, হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা, আওয়ামী লীগ নেতা এবং কক্সবাজারের চকরিয়া পৌর শহরের সিটি সেন্টার তৃতীয়তলাস্থ এস.কে
ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের চেয়ারম্যান।
বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন নামক একটি সংগঠন তাকে এ সম্মাননা দেয়া হয়। গত ২৩ নভেম্বর ঢাকাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা তুলে দেন- অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক প্রতিমন্ত্রী মশিউর রহমান
রাঙ্গা।
এক প্রতিক্রিয়ায় সম্মাননা প্রাপ্ত সমাজসেবক শেখ এইচ. এম. আহসান উল্লাহ সিএইচটি মিডিয় প্রতিনিধিকে বলেন, এলাকার মানুষের ভালবাসা ও সম্মান নিয়ে বেঁচে আছি। প্রশাসনিক কিংবা জনপ্রতিনিধির কোন পদে না থাকলেও ভবিষ্যতে জনগণের সেবায় এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে
শক্তিশালী করতে নিশ্বার্থভাবে কাজ করে যাবো। এ সম্মাননা জনগণের জন্য
উৎসর্গ করে দেন বলেও জানান তিনি।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ