সোমবার ● ৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত
গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত
গাজীপুর জেলা প্রতিনিধি (২৬ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৮মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের নলজানি এলাকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বুদু মনির (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৫-১৬টি মামলা রয়েছে।
৮ জানুয়ারি রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর নলজানি এলাকার টিএন্ডটি কলোনির সেগুন বাগানে এ ঘটনা ঘটে। এ সময় মনিরের সহযোগী আনোয়ারকে (২৮) আটক হয়েছে।
মনির বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের টিনসেড কলোনিতে থাকতেন। তার বাবা সিরাজ উদ্দিন কৃষি গবেষণা ইনস্টিটিউটের শ্রমিক। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।
এ ঘটনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন ও এএসআই মোঃ সাকলাইন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার হয়েছে।
গাজীপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, মনির ৪-৫ সহযোগী নিয়ে টিএন্ডটি কলোনির সেগুন বাগান এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে মনির ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মনিরকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, মনিরের বিরুদ্ধে নাশকতা, হত্যা, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে জয়দেবপুর থানায় ১৫-১৬টি মামলা রয়েছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা