বৃহস্পতিবার ● ১২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে প্রবাসীর অর্থায়নে স্কুল ড্রেস বিতরণ
বিশ্বনাথে প্রবাসীর অর্থায়নে স্কুল ড্রেস বিতরণ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২৯ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৬মি.) বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী মো. শাহিন আব্দুল এর অর্থায়নে দশঘর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হত-দরিদ্র ৭৫জন শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা ও স্কুল ড্রেস বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সামসুদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাইদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান,যুক্তরাজ্য প্রবাসী ও সমাজ সেবক আজিম উদ্দিন আজির,সমাজ সেবক আব্দুল কুদ্দুছ, কাওছার আলী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃদুলা রানী দাশ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী আলা উদ্দিন,ছামির খান,আশক আলী, শুকুর খান, নাজমুল হক, আলাল উদ্দিন,মনর মিয়া।
বক্তারা বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারেনি। তাই শিক্ষার কোনো বিকল্প নেই। এলাকার শিক্ষাখাতে প্রবাসীরা অগ্রনী ভূমিকা পালন করেছেন। তাদের এ ধারা যেন অব্যাহত থাকে। এলাকার সার্বিক উন্নয়নে প্রবাসীরদের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আহবান জানান বক্তারা।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ