শুক্রবার ● ১৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » আন্তর্জাতিক প্রকৌশল ও শিক্ষা সম্মেলন শাবিতে শুরু
আন্তর্জাতিক প্রকৌশল ও শিক্ষা সম্মেলন শাবিতে শুরু
সিলেট প্রতিনিধি :: (৩০ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৫মি.) ৪র্থ আন্তর্জাতিক প্রকৌশল, গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা সম্মেলন আজ ১৩ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। চলবে ১৫ জানুয়ারী পর্যন্ত।
এবারের সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ২৪টি বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী অংশ নিবে।
১৩ জানুয়ারি শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন শাবি উপাচার্য অধ্যাপক ড. মো আমিনুল হক ভূইয়া।
‘এপ্লাইড সায়েন্স ও টেকনোলজি স্কুল’ আয়োজিত এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।
সম্মেলনের আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান সিএইচটি মিডিয়াকে জানান এবারের সম্মেলনে ৪টি কী-নোট, ৪টি ইনভাইটেট, ১৪০টি গবেষণা প্রবন্ধ এবং ২৫টি পোস্টার পেপার উপস্থাপন করা হবে।
বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজুকি ইনোবুশি, সায়তামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তেছুয়া শিমামুরা, সিঙ্গাপুর ন্যাশন্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং বুয়েটের অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ কী-নোট লেকচার উপস্থাপন করবেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ