সোমবার ● ১৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামা দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ব : নিরাপত্তা ক্যাম্প স্থাপনের দাবি
লামা দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ব : নিরাপত্তা ক্যাম্প স্থাপনের দাবি
মো. নুর হোসেন, বান্দরবান প্রতিনিধি :: (৩মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪০মি.) বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ি সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ব বেড়ে যাওয়ার ফলে নিরিহ মানুয়ের জীবন যাপন দুর্বিসহ হয়ে ওঠার অভিযোগ উঠেছে।
সন্ত্রাসীরা চাঁদা আদায়ের জন্য অপহরণ, হত্যাসহ নানা অত্যাচার চালিয়ে দুর্গম পাহাড়ি বসবাসরত নিরিহ মানুষে জীবন অতিষ্ঠ করে তুলেছে। ১৬ জানুয়ারি সোমবার বিকালে উপজেলা মাসিক আইনশৃংখলা বিষয়ক সভায় ইউপি চেয়ারম্যানগণ এ অভিযোগ তুলেন। তারা দুর্গম পাহাড়ি এলাকার জনসাধারনের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিরাপত্তা ক্যাম্প স্থাপনের জোর দাবি জানান।
উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী প্রধান অতিথি ছিলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা ও লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন প্রমুখ।
এতে বক্তব্য রাখেন, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার ও রুপসিপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা। তারা সন্ত্রাসী ও চাাঁদাবাজদের হাত থেকে নিরিহ লোকজনকে রক্ষার জন্য লুলাইং, পোপা ও নাইক্ষংমুখে নিরাপত্তা ক্যাম্প স্থাপনের জোর দাবি তুলেন।
এ বিষয়ে লামা থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ক্ষতিগ্রস্থরা নিরাত্তার জন্য আবেদন করলে কর্তৃপক্ষ বিষয়ের গুরুত্ব বিবেচনা করে ব্যবস্থা নেবেন।





পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন