সোমবার ● ১৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গাড়ি চাপায় যুবক নিহত
গাজীপুরে গাড়ি চাপায় যুবক নিহত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৫মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চাপায় এক যুবক নিহত হয়েছে।
১৬ জানুয়ারি সোমবার সকালে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত যুবকের নাম মোঃ বাইতুল্লাহ (২৩)। তিনি রংপুর জেলার পীরগাছা থানার শিবদেবচর এলাকার আবু বকরের ছেলে।
নাওযোড় হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস ছালাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বাইতুল্লাহর ভাই মো. আশরাফুল ইসলাম ঢাকার আশুলিয়া এলাকায় পোশাক কারখানায় চাকরি করেন। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে তিনি ভাইয়ের বাসায় যান। সেখান থেকে বাইতুল্লাহ সোমবার ভোরে সাইনবোর্ড এলাকায় আসেন আরেক আত্মীযের সঙ্গে দেখা করতে। ওই এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সকাল ৮টার দিকে লাশ উদ্ধার এবং সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।
তিনি জানান, আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দুপুরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা